আন্তর্জাতিক

রাশিয়ার আরও এক জেনারেল নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা শাখা জানিয়েছে, যুদ্ধে আরও এক রাশিয়ান জেনারেল নিহত হয়েছেন। ফলে এক সপ্তাহের মধ্যে রাশিয়ান সেনাবাহিনীর দ্বিতীয় জেনারেল ইউক্রেন যুদ্ধে নিহত হলেন।

আরও পড়ুন: মানি লন্ডারিং মামলায় মন্ত্রীর ভাই গ্রেফতার

মঙ্গলবার (৮ মার্চ) ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ জানায়, তাদের সেনারা খারকিভ শহরের কাছে একটি অবরুদ্ধ শহরে রাশিয়ার এক জেনারেলকে হত্যা করেছে।

মার্কিন গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার ৪১তম সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন মেজর জেনারেল ভিটালি গেরাসিমভ। অন্যান্য সিনিয়র অফিসারের সঙ্গে পূর্ব ইউক্রেনের শহর খারকিভে যুদ্ধের সময় তিনিও নিহত হন।

এর আগে রাশিয়ার আরও এক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন। নিহত আন্দ্রেই সুখোভেটস্কি ছিলেন রাশিয়ান সপ্তম এয়ারবর্ন ডিভিশনের কমান্ডিং জেনারেল ও ৪১তম সম্মিলিত সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার। তিনি ফেব্রুয়ারির শেষের দিকে নিহত হন।

অনুসন্ধানী সাংবাদিকতা সংস্থা বেলিংক্যাটের এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা একটি রাশিয়ান সূত্রের মাধ্যমে গেরাসিমভের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: রুশ মুদ্রার রেকর্ড দরপতন

বেলিংক্যাটের নির্বাহী পরিচালক, ক্রিস্টো গ্রোজেভ বলেন, রুশ বাহিনীর কথোপকথনে এফএসবির সিনিয়র কর্মকর্তাকেও শনাক্ত করেছে। গেরাসিমভ দ্বিতীয় চেচেন যুদ্ধ, সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযান এবং ক্রিমিয়ার অধিগ্রহণে অংশ নিয়েছিলেন, এই প্রচারাভিযান থেকে পদক বিজেতা ছিলেন।

এদিকে, ইউক্রেন বলছে, তাদের সেনাবাহিনীর হাতে রাশিয়ার ১১ হাজারের বেশি সৈন্য নিহত হয়েছে। তবে রাশিয়ার দাবি সংখ্যা প্রায় ৫শ। তবে এই সংঘাতের ইউক্রেনের ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়টি কোনো পক্ষ থেকেই স্পষ্টভাবে জানা যায়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

বিশ্বকাপে মাদারীপুরে ব্রাজিলের  ৮০০ হাত পতাকায়  এক গ্রাম

বিশ্বকাপ ফুটবল শুরু হতে না হতেই ফুটবল উত্তাপ ছড়িয়ে পড়েছে গ্রামবাংলার জনপদে। দ...

একনেকে ৩,৮৯০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

দেশের অবকাঠামো, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিদ্যুৎ খাতের উন্নয়নকে আরও গতিশীল করত...

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান এবার প্রকাশ্যে

কিছুদিন বাদে হতে চলেছে বিশ্বকাপ ফুটবলের মহা আসর। ফুটবল উন্মাদনায় ভাসছে পৃথিবী...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

বাংলাদেশের ঐতিহাসিক জয়, ২১ বছর পর হারল অস্ট্রেলিয়া

২১ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মর...

স্কুল ফিডিংয়ে নষ্ট খাবার সরবরাহ, গ্রেফতার ২ 

​মাদারীপুর সদর উপজেলায় স্কুল ফিডিং প্রকল্পের আওতায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে...

নাটোরে ধর্ষণের শিকার মা, গ্রেফতার ৩

রোববার (৭ জুন) রাত ১০টার দিকে নাটোর জেনারেল হাসপাতালে অসুস্থ শিশুকন্যার চিকিৎ...

প্রথমবারের মতো ১২টি পারমাণবিক অস্ত্র মোতায়েন ভারতের

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সবশেষ প্রতিবেদন...

চীন যাচ্ছে ৪ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বে প্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা