সংগৃহীত ছবি
বিনোদন

অস্কারে যাওয়া গান নিয়ে যা বললেন ইমন

বিনোদন ডেস্ক: ন্যাশনাল অ্যাওয়ার্ডের পর এবার অস্কারের দৌড়ে কলকাতার সংগীত শিল্পী ইমনের নাম। পুতুল ছবির গান ‘ইতি মা’ মনোনীত হয়েছে অস্কারের জন্য। আর সেই সুখবর আগেই প্রকাশ্যে এসেছে। এবার গায়িকা নিজেই ভাগ করে নিলেন সেই গান।

আরও পড়ুন: দর্শকদের মন জয় করলেন ইধিকা-দেব

গায়িকা লেখেন, পুতুল ছবির পুরো টিমকে শুভেচ্ছা এই দুর্দান্ত মাইলস্টোন ছোঁয়ার জন্য। সঙ্গে সম্মানিত বোধ করছি ইতি মা ছবিটির অংশ হতে পেরে। অনেক ধন্যবাদ সায়ন গাঙ্গুলি ও ইন্দিরাকে; আমাকে বিশ্বাস করার জন্য, আমায় এই সুযোগ দেওয়ার জন্য। আরও অনেক সাফল্য আসবে একসঙ্গে।

উল্লেখ্য, পুতুল ছবিটির পরিচালনা করেছেন ইন্দিরা ধর মুখোপাধ্যায়। এবং এই ছবির গানের দায়িত্বে ছিলেন সায়ন সায়ন গাঙ্গুলি।

ইমন চক্রবর্তী আরও উল্লেখ করেন, সেই গান শুনলে মনের আরাম প্রাণের আরাম হয়। কথাগুলো যেমন সুন্দর, গানটির সুর যেন এক দমকা টাটকা বাতাসের মতো যা একটা ভালো লাগার আবেশ ছড়িয়ে যায়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

কমলগঞ্জে ঐতিহ্যবাহী মণিপুরী মহারাসলীলা উৎসবের অপেক্ষা

হেমন্তের হিমেল হাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জে এখন বই...

আশুলিয়ায় ফের শ্রমিক অসন্তোষ, ছুটি অর্ধশতাধিক কারখানায়

শ্রমিক অসন্তোষে আবারও অস্থির হয়ে উঠেছে সাভার-আশুলি...

টানা বৃষ্টিতে বিপর্যস্ত মাদারীপুরের জনজীবন, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

টানা তিন দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মাদারী...

পঞ্চগড় সীমান্তে ৩৫০ প্যাকেট বীজ আটক করলো বিজিবি

​পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩৫০...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা