সংগৃহীত ছবি
বিনোদন

অভিনয়কে বিদায় জানালেন বিক্রান্ত 

বিনোদন ডেস্ক: অভিনয় থেকে অবসরের ঘোষণা দিলেন ‘টুয়েলভথ ফেল’ ছবির অভিনেতা বিক্রান্ত ম্যাসি।

আরও পড়ুন: সালমানকে নিয়ে যা বললেন দিয়া মির্জা

টেলিপর্দা থেকে অভিনয় সফর শুরু করা সেই ছেলেটি বড় পর্দাতেও অভিনেতা হিসেবে নিজের জাত চিনিয়েছেন। যার হাতে ধরা দিয়েছে জাতীয় পুরস্কারও। সদ্য ‘ফিল্মি দুনিয়ার সেরা ব্যক্তিত্বের’ খেতাব পেয়েছেন ভারতীয় আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে।

দেড় দশকের তিল তিল করে গড়ে তোলা ক্যারিয়ারে যখন সাফল্য ধরা দিতে শুরু করেছে তখনই অভিনয় থেকে অবসরের ঘোষণা করলেন বিক্রান্ত মাসে।

এদিন বিক্রান্ত অভিনয় থেকে অবসরের ঘোষণা দিয়ে লেখেন, গত কয়েক বছরের এই সফর সত্যিই অসাধারণ। এভাবে পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। তবে যত অগ্রসর হচ্ছি, বুঝতে পারছি যে, এবার ঘরে ফেরার সময় হয়েছে। নিজেকে নতুন করে গড়ে তোলার সময় হয়েছে। একজন স্বামী কিংবা বাবা হিসেবে বা একজন অভিনেতা হিসেবেও। তাই ২০২৫ সালে আমরা শেষবারের জন্য একবার দেখা করব। যতক্ষণ না সঠিক সময় আসবে।

বিক্রান্ত মাসের এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। এরপর থেকেই মন খারাপ ভক্তদের। কিছুতেই অভিনেতার অভিনয় থেকে অবসরে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না তারা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বপ্নের নায়ক সালমান শাহর জন্মদিন আজ

আজ ১৯ সেপ্টেম্বর। ঢাকাই চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন।...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

জাতিসংঘে প্রথম ভাষণে প্রধানমন্ত্রীর বক্তব্যে থাকবে যেসব বিষয়

প্রায় চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের নেতৃত...

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, মিলবে ১২ এমএমসিএফ গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কর...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

পাভেলের ৫ মিনিটের ভিডিও ভাইরাল

ব্যাচেলর পয়েন্ট’খ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগ...

রাত জাগা ও অনিয়মিত ঘুমে কি কমে সন্তান ধারণের ক্ষমতা?

ব্যস্ত জীবনে কাজের চাপ কিংবা নানা কারণে অনেকেই ঘুমের সময় কমিয়ে দেন। অথচ শরীরে...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার...

বলিউড তারকাদের মধ্যে যাঁরা ক্রিকেটারকে বিয়ে করেছেন

উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাঠের পারফরম্যান্স...

ভাঙন ঠেকাতে ৩৮৫ কোটি টাকার বেড়িবাঁধ, হবে সড়কও

মেঘনার ভাঙনে বারবার ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জের ভৈরব শহর ও আশপাশের জনপদ রক্ষায় বড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা