বিনোদন

বিশ্ব মঞ্চে পুরস্কৃত নুহাশ হুমায়ূনের সিনেমা

সান নিউজ ডেস্ক : বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন। তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন পরিচালক হিসেবে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, নাটক ও টেলিভিশন বিজ্ঞাপন নির্মাণের পর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন এ তরুণ পরিচালক।

আরও পড়ুন: পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বললেন বাইডেন

এবার পুরস্কৃত হলেন সাউথ বাই সাউথ-ওয়েস্ট চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মশারি। এ উৎসবে জুরি পুরস্কার মিডনাইট শর্ট হিসেবে মনোনীত হয়েছে নুহাশ হুমায়ূন পরিচালিত মশারি।

বুধবার (১৬ মার্চ) যুক্তরাষ্ট্রের টেক্সাসে এটি ঘোষণা করা হয়। গত ১৩ মার্চ ছবিটি দেখানো হয় উৎসবে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নুহাশ হুমায়ূন। এছাড়াও উৎসবের ওয়েবসাইটেও তথ্যটি দেওয়া হয়েছে।

নির্মাণের শুরু থেকেই মশারি ঘিরে নানা আলোচনা। তার একটি হচ্ছে এতে আছেন নুহাশের ভাগ্নি অনোরা। তার মায়ের নাম শীলা আহমেদ। যিনি আজ রবিবার সহ অনেক নাটকে অভিনয় করে মন জয় করেছেন অসংখ্য মানুষের।

সিনেমার প্রধান দুই চরিত্রের একটিতে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছে অনোরা। অপর চরিত্রে আছেন ন ডরাই খ্যাত তারকা সুনেরাহ বিনতে কামাল।

আরও পড়ুন: বিশ্বে করোনায় আরও পাঁচ হাজার মৃত্যু

জানা গেছে, সিনেমাটির কাজ হয়েছিল ২০১৯ সালে। এটি তৈরিই করা হয়েছিল বিশ্বের বিভিন্ন উৎসবে পাঠানোর জন্য। সে অনুযায়ী এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সাউথ বাই সাউথ ওয়েস্ট চলচ্চিত্র উৎসবে।

নুহাশ হুমায়ূন বলেন, পৃথিবী ধ্বংসের শেষপ্রান্তে এসে দুই বোনের গল্প উঠে আসে এতে। সিনেমাটি লিটল বিগ প্রডাকশন হাউজের ব্যানারে নির্মিত। যেখানে প্রযোজক হিসেবে আছেন বুশরা আফরিন ও নুহাশ হুমায়ূন।

সিনেমার গল্পটি ভৌতিক। দুই বোনের নাম অপু ও আইরা। গল্পে দেখা যাবে, একটি রক্তপিপাসু পোকার আক্রমণে পৃথিবী জনমানব শূন্য হয়ে যাচ্ছে। সর্বশেষ দুজন মানুষ বেঁচে আছে ঢাকায়। তারাই হলো অপু ও আইরা। একটা সময় তারা বুঝতে পারে সেই রক্তপিপাসু পোকার হাত থেকে বেঁচে থাকার হাতিয়ার হলো মশারি!

আরও পড়ুন: ‘মুক্তির মহানায়ক’র জন্মদিন আজ

প্রসঙ্গত, নুহাশ হুমায়ূন এর আগে সম্মিলিতভাবে ইতি তোমারই ঢাকা নামের সিনেমার একটি গল্প পরিচালনা করেন। ইতি তোমারই ঢাকা ২০২১ সালের অস্কার পুরস্কারের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা