ছবি : সংগৃহিত
বাণিজ্য

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম

সান নিউজ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আহসানুল আলম।

আরও পড়ুন: চিনির দাম বাড়াতে চায় মিলমালিকরা

সোমবার (১৯ জুন) ব্যাংকের ৩২৪তম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি এর আগে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড থেকে স্নাতক এবং এডিনবার্গ নেপিয়ার ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করেন।

তিনি হাসান আবাসন (প্রাঃ) লিমিটেডের চেয়ারম্যান এবং আর্টসি হোল্ডিংস লিমিটেড, শাইনিং অ্যাসেটস লিমিটেড, অ্যাফিনিটি অ্যাসেটস লিমিটেড, ওয়েস্কো লিমিটেড, মেরিনা অ্যাসেটস লিমিটেড এবং ক্রাফট হোল্ডিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

আরও পড়ুন: আমদানি বাড়াতে চুক্তি স্বাক্ষর

তিনি দেশের বৃহত্তম কয়লা চালিত বিদ্যুতকেন্দ্র এসএস পাওয়ার-আই লিমিটেড-এর পরিচালক।

তরুণ শিল্প উদ্যোক্তা আহসানুল আলম তাঁর গতিশীল নেতৃত্বের জন্য টেক্সটাইল, গার্মেন্টস এবং ট্রেডিংখাতে সফল ব্যবসায়ী হিসেবে পরিচিতি লাভ করেছেন।

আরও পড়ুন: সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তিনি সর্বোচ্চ করদাতা হিসেবে পরপর দুই বার জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক পুরস্কৃত হয়েছেন। তিনি চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

১৮ বছর পর মৌলভীবাজারে হত্যা মামলার রায়! ৬ আসামির যাবজ্জীবন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আলোচিত সিএনজিচালিত অটো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা