ছবি: সংগৃহীত
জাতীয়

আমদানি বাড়াতে চুক্তি স্বাক্ষর 

সান নিউজ ডেস্ক : ওমানের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ওকিউটিএর সাথে তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য আরেকটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে বাংলাদেশের তেল গ্যাস ও খনিজ কর্পোরেশন রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোবাংলা।

আরও পড়ুন : তিস্তার পানি বিপৎসীমার ওপরে

সোমবার (১৯ জুন) রাজধানীতে ওকিউটি ও পেট্রোবাংলা’র মধ্যে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন : ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভা

বাংলাদেশ বর্তমানে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় ওমান থেকে ১ থেকে ১.৫ মিলিয়ন টন এলএনজি আমদানি করছে।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, ওমানের সাথে বিদ্যমান চুক্তির অতিরিক্ত হিসেবে ১০ বছরের জন্য একটি চুক্তির অধীনে আরও ১ মিলিয়ন মেট্রিক টন আমদানি বাড়ানো হবে।

আরও পড়ুন : অক্টোবরে তৃতীয় টার্মিনাল উদ্বোধন

ইউএনবি সূত্রে জানা যায়, বৈশ্বিক জ্বালানি বাজারে ঘন ঘন দামের ওঠা-নামার কারণে অস্থিরতা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী চুক্তির অধীনে বাংলাদেশ তার এলএনজি আমদানি বাড়ানোর জন্য মরিয়া হয়ে আছে।

সম্প্রতি এ পদক্ষেপের অংশ হিসেবে বাংলাদেশ ২০২৬ সাল থেকে পরবর্তী ১৫ বছরের জন্য বার্ষিক অতিরিক্ত ১৫ লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পাওয়ার জন্য কাতারের সাথে একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে। পেট্রোবাংলা কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন রাস লাফান লিকুইফাইড ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের (কাতারগ্যাস) সাথে নতুন চুক্তি স্বাক্ষর করেছে।

আরও পড়ুন : ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প

এ চুক্তির অধীনে কাতার ২০২৬-২০৪০ সাল পর্যন্ত প্রতি বছর অতিরিক্ত প্রায় ১.৫ এমটিপিএ এলএনজি সরবরাহ করবে। এর মধ্যে বাংলাদেশ ২০২৬ সালে ১২ টি এলএনজি এবং ২০২৭ সালে ২৪ টি কার্গো পাবে।

বর্তমানে বাংলাদেশ ২০১৭ সালে স্বাক্ষরিত একটি চুক্তির অধীনে ২০১৮ সাল থেকে ১.৮২ থেকে ২.৫ মিলিয়ন এমটিপিএ এলএনজি আমদানি করছে।

আরও পড়ুন : বাড়ল যুক্তরাষ্ট্রের ভিসা ফি

প্রসঙ্গত, দেশের মোট প্রাকৃতিক গ্যাস উৎপাদন প্রতি দিন প্রায় ৩০০০ মিলিয়ন ঘনফুট, (এমএমসিএফডি) চাহিদা ৪ হাজার এমএমসিএফডির বিপরীতে প্রায় ১০০০ এমএমসিএফডির ঘাটতি রয়েছে, যা মোট উৎপাদনের মধ্যে ৭০০ এমএমসিএফডিসহ ২৩০০ এমএমসিএফডি আমদানি করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা