ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ক্যালিফোর্নিয়া উপসাগরে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : দেশ ভয়ানক অবস্থায় রয়েছে

রোববার (১৮ জুন) এ ভূমিকম্প আঘাত হানে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)-এর বরাত দিয়ে রয়টার্স বলছে, রোববার ক্যালিফোর্নিয়া উপসাগরে ৬.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন : ছুটি বাড়ানোর প্রস্তাব যৌক্তিক

মেক্সিকোর বেসামরিক প্রতিরক্ষা অফিস নিশ্চিত করেছে, ভূমিকম্প অনুভূত হয়েছে, এমন এলাকায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সম্ভাব্য স্রোতের কারণে নৌকা ও কাছাকাছি উপকূলীয় জনগোষ্ঠীকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইএমএসসি বলছে, ভূমিকম্পটি আঘাত হানে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে।

আরও পড়ুন : জাতীয় সংসদে আয়কর আইন পাস

ভূমিকম্পের পর মার্কিন সুনামি সতর্কীকরণ সংস্থা দ্য ইউএস সুনামি ওয়ার্নিং সিস্টেম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল, ব্রিটিশ কলাম্বিয়া বা আলাস্কায় সুনামির কোনো আশঙ্কা নেই।

পরে মেক্সিকান সিভিল ডিফেন্স অফিস টুইটারের জানায়, যে অঞ্চলটিতে ভূমিকম্পটি আঘাত হেনেছে, সেখানে সমুদ্রের পানির স্তরের কয়েক সেন্টিমিটার পর্যন্ত সামান্য পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে।

আরও পড়ুন : সাংবাদিক নাদিম হত্যা, বিচার দ্রুত বিচার...

অবশ্য মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) বলছে, ক্যালিফোর্নিয়া উপসাগরে আঘাত হানা এ ভূমিম্পের মাত্রা ছিল ৬.৩।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা