ছবি : সংগৃহিত
জাতীয়

সাংবাদিক নাদিম হত্যা, বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে।

আরও পড়ুন: অক্টোবরে মতিঝিল অংশ উদ্বোধন

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচার শেষ করতে গুরুত্ব দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, এই মামলায় চার্জশিট দেওয়ার পর তা দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হবে।

রোববার (১৮ জুন) তিনি বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে সদ্য পদায়ন পাওয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের রিফ্রেশমেন্ট কোর্স উদ্বোধন শেষে এসব কথা বলেন।

আইনমন্ত্রী সাংবাদিক গোলাম রাব্বানীর হত্যার বিষয় দুঃখজনক মন্তব্য করে বলেন, এই হত্যাকাণ্ডের মামলার সুষ্ঠু বিচারে সর্বোচ্চ নজর রাখা হবে।

আরও পড়ুন: আজ ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন

এ সময় অতীতে যেসব সাংবাদিককে হত্যা করা হয়েছে, সেসব মামলাও দ্রুত শেষ করার আশ্বাস দেন তিনি।

বিচার বিভাগ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের প্রতিক্রিয়ায় আনিসুল হক বলেন, আওয়ামী লীগ সরকার কখনো বিচার বিভাগ দলীয়করণ করেনি।

আরও পড়ুন: ১৫ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই আজ

১৯৭৫ সাল থেকে শুরু করে এরপর বিএনপি যতবার ক্ষমতায় এসেছে তখনই বিচার বিভাগ দলীয়করণ করেছে বলেও জানান আইনমন্ত্রী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা