ফাইল ফটো
জাতীয়
ঢাকা-১৭ আসন

১৫ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই আজ

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ২০ জন মনোনয়ন ফরম কিনলেও ১৫ জন প্রার্থী জমা দিয়েছেন। এদের মধ্যে রাজনৈতিক দলের মনোনীত ১০ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছে ৫ জন।

আরও পড়ুন: জড়িতদের গ্রেফতার দাবিতে কাতারে প্রতিবাদ

গত বৃহস্পতিবার (১৬ জুন) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল।

রিটার্নিং কর্মকর্তা ও ঢাকার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জানান, বৃহস্পতিবার এই উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল। নির্ধারিত সময়ের মধ্যে ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত; জাতীয় পার্টির রওশন এরশাদপন্থী মো. মামুনূর রশিদ; জাতীয় পার্টির জিএম কাদেরপন্থী সিকদার আনিসুর রহমান, তৃণমূল বিএনপি’র শেখ হাবিবুর রহমান; বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর মো. মজিবুর রহমান; মুক্তিযোদ্ধা জোটের মো. আকতার হোসেন; গণতান্ত্রিক পার্টির অশোক কুমার ধর; জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান; বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন, গণতন্ত্রী পার্টি মো. কামরুল ইসলাম। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আশরাফুল হোসেন আলম (হিরো আলম), মো. তারিকুল ইসলাম, আবু আজম খান, মুসাউর রহমান খান ও শেখ আসাদুজ্জামান জালাল।

আরও পড়ুন: কমিটি ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু

রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান জাতীয় পার্টি থেকে দুইজনের মনোনয়নপত্র দাখিলের বিষয়ে সাংবাদিকদের বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। রোববার আইনবিধি পর্যালোচনা করে যাচাই-বাছাইয়ের দিন জানানো যাবে।

তফসিল অনুযায়ী, মনোনয়ন বাছাই হবে ১৮ জুন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন। পরদিন হবে প্রতীক বরাদ্দ। সর্বশেষে ১৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে আসনটি শূন্য হয়। সংসদের কোনো আসন শূন্য হলে নব্বই দিনের মধ্যে উপনির্বাচন করতে হয়। এই হিসেবে আসনটিতে ১২ আগস্টের মধ্যে উপনির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

আরও পড়ুন: সাংবাদিক হত্যায় কাউকে ছাড় নয়

২০১৯ সালের ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। সংবিধান অনুযায়ী, সেই সময় ধরে পরবর্তী পাঁচ বছর মেয়াদ ধরলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। অর্থাৎ আসনটিতে যিনি নির্বাচিত হবেন তিনি পাঁচ মাসের মতো সময়ের জন্য সংসদ সদস্য হবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা