ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

এবার সৌদি বাদশার অতিথি ১৩০০ জন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বাদশার অতিথি হয়ে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হজ করে থাকেন। আর এ বছর দেশটির ব্যবস্থাপনায় ৯০টি দেশের ১ হাজার ৩০০ অতিথি হজ পালন করবেন।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে ব্রাজিলে নিহত ১১, নিখোঁজ ২০

শনিবার (১৭ জুন) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন সৌদি বাদশা বাদশাহ সালমান।

দুই পবিত্র মসজিদের অভিভাবক’ অতিথি পোগ্রামের আওতায় এসব মুসলিমের হজের সমস্ত ব্যয়ভার সৌদি সরকার বহন করবে।

মুসলিম এবং ইসলামিক বিশ্বের সঙ্গে সম্পোর্কন্নয়নের যে প্রচেষ্টা রাজতন্ত্র করে থাকে এটি তারই প্রতিফলন বলে জানিয়েছেন সৌদির ইসলামিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী শেখ আব্দুললতিফ আল-আসেখ।

আরও পড়ুন: সৌদিতে আজ চাঁদ দেখা যেতে পারে

তিনি সৌদি বাদশার অতিথিদের হজ করার বিষয়টি দেখাশুনার দায়িত্বে রয়েছেন।

বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সিকে তিনি আরও বলেছেন, ‘এই অসাধারণ আয়োজন, প্রতি বছর সৌদি সরকারের অর্থায়নে করা হয়। এর মাধ্যমে বিশ্বের হাজার খানেক মুসলিম হজ করার সুযোগ পেয়ে থাকেন। এই সুসংগঠিত ব্যবস্থায় তাদের সর্বোচ্চ সেবা প্রদান করা হয়।’

বিশ্বের যেসব দেশের মুসলিমরা বাদশার অতিথি হয়ে হজ পালনের সুযোগ পেয়েছেন তাদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাস এবং ধর্মীয় সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে সৌদি সরকার।

আরও পড়ুন: সুদানে ৫ শিশুসহ নিহত ১৭

তাদের ভিসা প্রদান, হজ করতে আসা এবং হজ করে নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত পুরো বিষয়টির সঙ্গে সমন্বয় করছে দেশটি।

বাদশাহ সালমান এর আগে এ মাসের শুরুতে ফিলিস্তিনের ১ হাজার মুসলিমের হজের ব্যবস্থা করার জন্য নির্দেশনা জারি করেন। সূত্র: আরব নিউজ

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা