ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ঘূর্ণিঝড়ে ব্রাজিলে নিহত ১১, নিখোঁজ ২০

আন্তর্জাতিক ডেস্ক : ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে ডো সুলেতে ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। এছাড়া রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, আরও ২০ জন নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : নওগাঁয় বজ্রপাতে নিহত ৪

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ বলছে, ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক বৃষ্টি হয়েছে। নিখোঁজ ২০ জনকে খুঁজে পেতে বন্যাকবলিত এলাকায় হেলিকপ্টারের মাধ্যমে অনুসন্ধান চলছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কারা শহর, যেখানে ৮ হাজারের বেশি মানুষের বসবাস।

রিও গ্র্যান্ডে ডো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইট এলাকা পরিদর্শন করে বলেন, কারার পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ মুহূর্তে আমরা একটি সংগঠিত উপায়ে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকার মানচিত্র তৈরি করতে পারি এবং যাদের সহায়তা প্রয়োজন তাদের চিহ্নিত করতে পারি।

আরও পড়ুন : উত্তর প্রদেশে তাপদাহে ৩৪ প্রাণহানি

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার অনেক বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।

গত ২ দিনে কমপক্ষে ২৪০০ বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : সুদানে ৫ শিশুসহ নিহত ১৭

লেইট বলেন, এ মুহূর্তে আমাদের মূল উদ্দেশ্য মানুষের জীবন রক্ষা করা এবং বাঁচানো। আমরা আটকে পড়া লোকদের উদ্ধার করছি, নিখোঁজদের খুঁজে বের করছি এবং পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দিচ্ছি।

খবর : রয়টার্স

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

নিউ মেক্সিকোয় বন্যায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোয় ভারী বৃষ্টির পর স...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা