প্রতীকী ছবি
সারাদেশ

নওগাঁয় বজ্রপাতে নিহত ৪

জেলা প্রতিনিধি : নওগাঁর পোরশা ও পত্নীতলায় পৃথক স্থানে বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শনিবার (১৭ জুন) বিকেলে জেলার পোরশা এবং পত্নীতলা উপজেলায় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের হবিবর রহমানের ছেলে মোতাহার হোসেন (৩২) ও আব্দুস সামাদ মণ্ডলের ছেলে খাদেমুল ইসলাম (৪০), ছোট মহারন্দী গ্রামের সইফুদ্দিনের ছেলে মাসুদ হোসেন (২৫) এবং পোরশা উপজেলার নীতপুর ইউনিয়নের সোহাতী গ্রামের আজিজুল হক (৬৫)।

আরও পড়ুন : চাঁদপুরে গুলিতে নিহত ১

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেবনাথ বজ্রপাতে তিনজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতরা পৃথক স্থানে মাঠে কাজ করছিলেন। বিকেলে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে তাদের মৃত্যু হয়।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, বাড়ির পাশে মাঠে গরুকে ঘাস খাওয়াতে গিয়েছিলেন আজিজুল হক। বিকেলে হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হলে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাত ঘটনাস্থলেই তিনি মারা যান।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা