ছবি-সংগৃহীত
সারাদেশ

হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি : পিরোজপুরের সদর উপজেলায় তানভীর আহসান সাকিব নামে এক কিশোর হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অপরাধ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেওয়া হয়।

আরও পড়ুন : নোয়াখালীতে গুলিবিদ্ধ আ.লীগ নেতার মৃত্যু

মঙ্গলবার (৩০ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. মহিদুজ্জামান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের একপাই জুজখোলা গ্রামের মো. খলিল মোল্লার ছেলে দুলাল মোল্লা (৩৮), একই ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত ওহাব আলী শেখের ছেলে সাইদুল ইসলাম (৩৯) ও শহিদুল ইসলাম (৪২) এবং কদমতলা গ্রামের মো. আলম শেখের ছেলে বেল্লাল শেখ (৩২)।

খালাসপ্রাপ্তরা হলেন- পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পশ্চিম কদমতলা গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে হাফিজুল শেখ (৩৫) এবং একই গ্রামের মো. শাহাবুদ্দিন শেখের ছেলে আনিছ শেখ (৩৮)।

আরও পড়ুন : চিড়িয়াখানার হরিণ চুরি করে জবাই

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ মে রাত সাড়ে ৮টার দিকে তানভীর আহসান সাকিব কিছু বন্ধু-বান্ধব নিয়ে মোটরসাইকেলে পিরোজপুর সদর উপজেলার কদমতলা গ্রাম থেকে পোরগোলা গ্রামে ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠনের জনসংযোগে যান। সেখান থেকে ফেরার পথে রাত ৯টার দিকে একপাই জুজখোলা গ্রামের ধোপাবাড়ি ব্রিজের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা তানভীর আহসান সাকিবকে পিটিয়ে আহত করেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে ৭ মে ভোর ৫টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তানভীর আহসান সাকিব মারা যান। এ ঘটনার পরদিন ৮ মে নিহত সাকিবের মা বাদী হয়ে পিরোজপুর সদর থানায় ১০ থেকে ১২ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন।

আরও পড়ুন : খাগড়াছড়িতে ২ বিএনপি নেতা গ্রেফতার

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সরদার ফারুক আহমেদ বলেন, ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি পিরোজপুর সিআইডির পুলিশ পরিদর্শক মো. সেলিম ছয়জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলায় ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় দুজনকে খালাস দেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা