সংগৃহীত ছবি
সারাদেশ

মাকে বেঁধে বাড়িতে আগুন: আটক ছেলে

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর জেলার ইন্দুরকানীর প্রত্যন্ত চরনী পত্তাশী গ্রামে নিজের মাকে গাছের সাথে বেঁধে পেট্রল দিয়ে বাড়ি আগুনে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ডেঙ্গুতে ১ দিনে আক্রান্ত ২৯

প্রত্যক্ষদর্শীরা জানায়, পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে আল আমিন পরকীয়া এবং মাদকাসক্তের কারণে সেনাবাহিনী থেকে গত বছর চাকরিচ্যুত হন। তার চারিত্রিক সমস্যার কারণে ২য় স্ত্রী তাকে ডিভোর্স (বিবাহবিচ্ছেদ) দিয়ে চলে যান। এই ঘটনায় তিনি তার বাবাকে দোষারোপ করতে থাকেন। এরপর রোববার সকালে আল আমিন চট্টগ্রাম থেকে বাড়িতে এসে তার বাবাকে মারার জন্য দা নিয়ে খুঁজতে থাকেন। এমত অবস্থায় এলাকাবাসী পুলিশে খবর দেয়।

এর পরে পুলিশ বাড়িতে গেলে আল আমিন পালিয়ে যান। এর একপর্যায়ে পুলিশ চলে গেলে আল আমিন উত্তেজিত হয়ে তার মাকে সুপারি গাছের সাথে বাঁধেন। পরে পেট্রল দিয়ে বাড়িতে আগুন ধরিয়ে দেন। এই খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় আল আমিনকে আটক করে থানায় নিয়ে আসে।

ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, মাকে বেঁধে ছেলে বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলে আল আমিনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় তার বাবা বাদী হয়ে থানায় মামলা করবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা