সংগৃহীত ছবি
সারাদেশ

ঘরে ঢুকে হাত-পা বেঁধে বৃদ্ধাকে হত্যা

জেলা প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদে ঘরে ঢুকে শেফালি বেগম (৭২) নামে এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : বোয়ালমারীতে ফেনসিডিলসহ ডিজে মাহফুজ গ্রেফতার

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার সুটিয়াকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শেফালি বেগম নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠী গ্রামের মো. আব্দুস সোবাহান এর স্ত্রী।

আরও পড়ুন : মা-ছেলে হত্যায় ৭ জনের যাবজ্জীবন

স্থানীয়রা জানায়, দুই ছেলের সঙ্গে নির্মাণাধীন একটি ভবনের দ্বিতীয় তলায় বাস করতেন শেফালি বেগম। তার দুই ছেলে এবং এক ছেলের স্ত্রী পেশায় শিক্ষক। আজ (মঙ্গলবার) সকালে শেফালীর বড় ছেলে এনামুল হক, তার স্ত্রী রুবিনা রহমান শ্রাবণী এবং ছোট ছেলে রিয়াজ উদ্দিন তাদের স্কুলে চলে যান। বড় ছেলে এনামুলের চতুর্থ শ্রেণি পড়ুয়া ছেলে তাহজিদও সকালে স্থানীয় একটি মাদরাসায় যায়। এছাড়া ছোট ছেলে রিয়াজের স্ত্রীও তার বাবার বাড়িতে ছিল। ফলে এ সময় ঘরে একাই ছিলেন শেফালি।

স্থানীয়দের ধারণা সকালের কোনো এক সময় একটি দুর্বৃত্তকারী চক্র চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে রশি দিয়ে শেফালি বেগমের হাত-পা বেঁধে ফেলে। এরপর তাকে হত্যা করে ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে সটকে পড়ে। দুপুরের পরে শেফালি বেগমের নাতি তাহজিদ ঘরে ফিরে তার হাত-পা বাঁধা নিথর দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখে ডাক চিৎকার দেয়। এ সময় প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসক শেফালি বেগমকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বজ্রপাতে প্রাণ গেল দুই জনের

নিহত শেফালি বেগমের বড় ছেলে এনামুল জানান, মায়ের হত্যাকারীরা ঘর থেকে প্রায় আট ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা লুট করে নিয়ে গেছে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন জানান, হত্যাকাণ্ডের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের পর হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটন করা যাবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা