সংগৃহীত ছবি
সারাদেশ

বোয়ালমারীতে ফেনসিডিলসহ ডিজে মাহফুজ গ্রেফতার

কামরুল শিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে ২৩ মাদক মামলার আসামি মো. মাহফুজুর রহমান শেখ ওরফে ডিজে মাহফুজকে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। এ সময় তার কাছে গাঁজাও পাওয়া গেছে।

আরও পড়ুন : মা-ছেলে হত্যায় ৭ জনের যাবজ্জীবন

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালের দিকে বোয়ালমারী পৌরসদরের দক্ষিণ কামারগ্রাম থেকে মাহফুজকে গ্রেফতার করে ডিএনসির সদস্যরা। পরে বিকেলে মাহফুজকে আদালতে পাঠানো হয়েছে। ডিজে মাহফুজ দক্ষিণ কামারগ্রামের মৃত গঞ্জর আলী শেখের ছেলে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে ফরিদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (ক-সার্কেল) মো. আমিরুল ইসলাম বাদি হয়ে বোয়ালমারী থানায় মাদক মামলা করেছেন।

আরও পড়ুন : বজ্রপাতে প্রাণ গেল দুই জনের

মামলা ও অভিযান সূত্রে জানা যায়, মো. মাহফুজুর রহমান শেখ ওরফে ডিজে মাহফুজ চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় ২৩টি মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালের দিকে বোয়ালমারী পৌরসদরের দক্ষিণ কামারগ্রামে ডিজে মাহফুজের বাড়িতে অভিযান চালায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের খবর পেয়ে আসামি পালানোর সময় তাকে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিলসহ প্রায় এক গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এদিন দুপুরে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণে আইনের ২০১৮এর (সংশোধনী ২০২০) ৩৬(১) সারণির ১৪(খ) ও ১৯ (ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে বোয়ালমারী থানা ছাড়াও আশপাশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (ওসি তদন্ত) মজিবুর রহমান জানান, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মাহফুজুর রহমান শেখ ওরফে ডিজে মাহফুজকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে বোয়ালমারী থানায় এ পর্যন্ত ২৩টি মাদক মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামিকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আ’লীগ নেতারা

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শামীম হোসেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালের দিকে বোয়ালমারী পৌরসদরের দক্ষিণ কামারগ্রামে ডিজে মাহফুজের বাড়িতে অভিযান ১০ বোতল ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণে আইনে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে। মাহফুজের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানতে পেরেছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাফিনিয়ার হ্যাটট্রিক, বার্সার সাত গোল

চলতি মৌসুমে দীর্ঘ ১৪ বছর পর লা লিগায় ফেরা রেসিং স্যান্টান্ডারকে গোলের বন্যায়...

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বা...

ইসির আন্তঃমন্ত্রণালয় বৈঠক দুপুরে

স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন সামনে রেখে সরকারের বিভ...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে...

নিউ মেক্সিকোয় বন্যায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোয় ভারী বৃষ্টির পর স...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা