সংগৃহীত ছবি
সারাদেশ

পুকুরে ভাসছিল শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে ডুবে ইভা আক্তার নামের ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ফিলিং স্টেশনে আগুন, নিহত বেড়ে ৩

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নের পূর্ব দ্বীপেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ইভা আক্তার পূর্ব দ্বীপেশ্বর গ্রামের হিমেল মিয়ার মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইভা আক্তার আজ সকালে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরবর্তী সময়ে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ইভার মরদেহ ভেসে উঠতে দেখে। পরে তাকে উদ্ধার করে হোসেনপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আড়াইবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন বলেন, এমন ঘটনা মা-বাবার জন্য খুবই কষ্টের এটা কোন মা-বাবার সহ্য হওয়ার মতো। তাদেরকে বুঝ দেওয়ার মতো কোনো ভাষা আমার জানা নেই। তবে রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা তিনি যেন শিশুর পরিবারকে এই শোক বহন করার ধৈর্য্য দান করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা