সংগৃহীত ছবি
সারাদেশ

নারীকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় নিলুফা বেগম (৫৫) নামে ১ নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শান্ত (২৪) নামে ১ যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) সকালে ফতুল্লা মডেল থানার গাবতলী হালিম মিস্ত্রীর বাসায় এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

নিহত নারী, কুমিল্লার দাউদকান্দি থানার নৈয়ার বাজারের মৃত গণি মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি ফতুল্লার গাবতলী নতুন বাজার হালিম মিস্ত্রীর বাড়িতে একাই ভাড়া থাকতেন। একই সাথে মাসদাইর সুমন গার্মেন্টসে কাটিং সেকশনে কাজ করতেন।

আটক যুবক, কুমিল্লার হোমনা থানার অনন্তপুর পশ্চিমপাড়ার শামীম মিয়ার ছেলে।

নিহত নারীর ছেলে নাছির বলেন, সোমবার সকালে মা রান্নার সময় দেখতে পান আটক শান্ত তার হাতে থাকা লাঠি দিয়ে জানালার গ্লাস ভাঙচুর করছেন। এ সময় মা বাধা দিলে শান্ত ক্ষিপ্ত হয়ে তার সাথে থাকা লাঠি দিয়ে মায়ের মাথায় ও শরীরে আঘাত করে। এরপর তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: যৌথ বাহিনীর অভিযানে আটক ৪০

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, কেন তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। এদিকে, আটক যুবক কেন ঐ বাসায় গিয়ে ভাঙচুর করছিলেন সেই বিষয়ে জানার চেষ্টা চলছে। কিন্তু শান্ত মানসিক ভারসাম্যহীনের মতো আচরণ করছেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা