সংগৃহীত ছবি
সারাদেশ

প্রাণচাঞ্চল্য ফিরবে খাগড়াছড়ির পর্যটনে

জেলা প্রতিনিধি: দীর্ঘ প্রায় একমাস পর খাগড়াছড়ি জেলার সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্তে উচ্ছ্বসিত এ খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এ খাতের দীর্ঘ স্থবিরতা কাটিয়ে প্রাণচাঞ্চল্য ফিরবে এমন প্রত্যাশা তাদের।

আরও পড়ুন: বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

মূলত বৈশ্বিক মহামারি করোনাকাল থেকেই খাগড়াছড়ি জেলার পর্যটক খাতে ভাটার শুরু। জাতীয় নির্বাচনসহ বিভিন্ন কারণে পর্যটকের সমাগম ছিল সীমিত।

খাগড়াছড়ির অর্থনীতির মূল চালিকাশক্তি পর্যটন খাত। পর্যটনকে কেন্দ্র করে গড়ে উঠেছে ব্যবসা-বাণিজ্য। হোটেল-মোটেলের পাশাপাশি পরিবহন ব্যবসা নির্ভর করে পর্যটকদের ওপর। কিন্তু দীর্ঘসময় ধরে পর্যটকদের আনাগোনা কমে যাওয়ায় এ খাতে ধস নামে। ব্যয় সংকোচনে অনেকেই ছাঁটাই করে দিয়েছেন কর্মচারী। বর্তমানে দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়ে আসায় আবারও স্বপ্ন দেখছেন এখানকার ব্যবসায়ীরা।

খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কের টিকিট কাউন্টারের দায়িত্বরত মোহাম্মদ ইউছুফ বলেন, এতোদিন পর্যটক বন্ধ থাকায় অলস সময় পার করেছি। পর্যটকের সমাগম বাড়লে কর্মব্যস্ত সময় কাটবে।

খাগড়াছড়ি পর্যটন মোটেলের ব্যবস্থাপক উত্তম কুমার মজুমদার বলেন, পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতিতে আছে। ক্ষতি পোষাতে লম্বা সময় ব্যবসা করতে হবে।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, আগামী ৫ নভেম্বর থেকে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে স্বাভাবিক নিয়মে যাতায়াত করতে পারবেন পর্যটকরা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা