সংগৃহীত ছবি
সারাদেশ

টোল প্লাজায় বাইক দুর্ঘটনায় নিহত ৪

জেলা প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু টোলপ্লাজা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : কুয়াকাটায় ক্ষুদ্র ব্যবসায়ীদের বিক্ষোভ

রোববার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নাওডোবা ইউনিয়নের মোসলেম ঢালি কান্দি এলাকার দাদন ঢালীর ছেলে আরমান ঢালী (১৮), একই এলাকার আলিম মাদবরের ছেলে খিদির মাদবর (২০), মোমিন আলি ফরাজী কান্দি এলাকার রুবেল ফরাজির ছেলে নাবিল ফরাজী (১৮) ও এস্কেন্দার আলী মাদবরের ছেলে সায়েম (১৯)।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাতে উপজেলার নাওডোবা পদ্মা সেতু টোলপ্লাজা এলাকার শেখ রাসেল ক্যান্টমেন্ট যাওয়ার সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে পড়ে আরমান, খিদির ও নাবিল নামের তিন যুবক ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও গুরুতর আহত হন সায়েম মাদবর নামের আরেক যুবক। পরে তাকে ঢাকায় পাঠানো হলে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা