সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পলাশ (১৮) ও রিহাদ (২০) নামে ২ যুবক নিহত হয়েছেন।

রোববার (৩ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় উপজেলার মঠখোলা-টু-পাকুন্দিয়া পাকা সড়কের নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

নিহত যুবকরা, পলাশ মিয়া এগারসিন্দু ইউনিয়নের চরখাম গ্রামের হোটেল ব্যবসায়ী কামাল হোসেনের ছেলে ও রিহাদ একই গ্রামের প্রবাসী আসাদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, পাকুন্দিয়া থেকে দ্রুত গতিতে মোটরসাইকেলটি চলার সময় রাস্তার পাশের একটি রেইনট্রি গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ যুবকের মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন বলেন, আমরা জানতে পেরেছি তারা মোটরসাইকেলটি বেপরোয়াভাবে চালাচ্ছিলো। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে ঘটনারস্থলেই। বর্তমানে নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের লোকজন আসলে তাদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে ছয়জনের মৃত্যু...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা