সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাজেরা বেগম (৪০) নারীর মৃত্যু হয়েছে। তবে চিকিৎসায় গাফেলতির অভিযোগ তুলে হাসপাতালে ঢুকে একাধিক নার্সদের মারধর করেছে মৃত্যের স্বজনরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

রোববার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে ২৫০ শয্যা মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালের ৫ ম তলায় ডেঙ্গু ওয়ার্ডে ওই নারী মারা যান। এর আগে গতকাল শনিবার সকালে ভর্তি হন তিনি।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৬ কারখানা

মৃত নারী, মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার পশ্চিমপাড়া এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু হেনা মোহাম্মদ জামাল বলেন, ডেঙ্গু আক্রান্তের পাশাপাশি ডায়াবেটিসের মাত্রা বেশি থাকায় ওই রোগীর মৃত্যু হয়। হাসপাতালে স্বজন ও নার্সদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ আসে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা