ছবি-সংগৃহীত
জাতীয়

২৪ স্থানে যানজটের ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঈদযাত্রায় দেশজুড়ে ২৪টি স্থানকে যানজট ঝুঁকিপূর্ণ স্থান হিসেবে চিহ্নিত করা।

আরও পড়ুন: অপরিকল্পিত পাইলিংয়ে বাসাবাড়িতে ফাটল

তিনি বলেন, এই স্থানগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ ঈদযাত্রার জন্য হাইওয়ে পুলিশ, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করে কাজ করবে। ফায়ার সার্ভিস ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাও থাকবে। নৌ দুর্ঘটনা এড়াতে নৌযানে অতিরিক্ত যাত্রী পরিবহণ বন্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, ফেরিঘাটে আইনশৃঙ্খলা বাহিনী লক্ষ্য রাখবে। লঞ্চের ধারণ ক্ষমতার বাইরে কাউকে উঠতে দেওয়া হবে না। এজন্য লঞ্চ মালিকদের অনুরোধ করা হবে তারা যেন লঞ্চের ধারণ ক্ষমতা লিখে রাখেন।

রোববার (১৮ জুন) সচিবালয়ে ঈদুল আজহাকে সামনে রেখে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

আরও পড়ুন: বাড়ল যুক্তরাষ্ট্রের ভিসা ফি

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাক শ্রমিকদের জুন মাসের ১৫ দিনের বেতন ও ঈদ বোনাস ঈদের ছুটির আগে দিতে কারখানার মালিকদের বলা হয়েছে। যানজট নিরসনে পোশাক কারখানায় পর্যায়ক্রমে ছুটি দেবেন বলে মালিকরা সম্মত হয়েছেন। ঈদের জামাতেও নিরাপত্তা দেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, করোনা এখনো যায়নি। এজন্য আমরা বলেছি, স্বাস্থ্যবিধি যথাসম্ভব মেনে চলতে। ঈদযাত্রায় যানবাহনের ভাড়া যাতে না বাড়ানো হয় তা মনিটরিং করা হবে।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়াতে আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সুপারিশ যৌক্তিক। আগামীকাল (সোমবার) মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা