ছবি-সংগৃহীত
জাতীয়

গোয়েন্দা সতর্কতা বাড়ানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : আইনশৃঙ্খলা রক্ষায় ঈদ উপলক্ষ্যে গোয়েন্দা সতর্কতা বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে গোয়েন্দা সতর্কতা বাড়ানো হচ্ছে। ফেরিঘাট ও নৌঘাটে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকবে। ঈদে শিল্প এলাকার নিরাপত্তার ওপরও জোর দেওয়া হবে। গুরুত্বপূর্ণ রাস্তার মোড় এবং হাটে ওয়াচ টাওয়ার বসবে।

আরও পড়ুন : কারো কাছে নতজানু হব না

রোববার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র ঈদুল আজহা ২০২৩ উপলক্ষ্যে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশের সড়কে-মহাসড়কে হাট বসা নিষেধ থাকবে। সাদা পোশাকে গোয়েন্দা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। পশুহাটে পশু চিকিৎসক থাকবেন। পশু কোনো নির্ধারিত হাটে নেওয়ার জন্য জোর করলে ব্যবস্থা নেওয়া হবে। হাসিলের পরিমাণ সাইন বোর্ডে লেখা থাকতে হবে। ঈদুল আজহা উপলক্ষ্যে গোয়েন্দা সতর্কতা বাড়ানো হবে।

আসাদুজ্জামান খান বলেন, সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোরবানির পশুবাহী যানবাহন থামানো যাবে না। পশুর হাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প রাখা হবে, জাল নোট শনাক্ত করার মেশিন ও এটিএম বুথও থাকবে। বাস ও লঞ্চ টার্মিনাল, ফেরিঘাটে গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক অবস্থায় থাকবে, যাতে মলম পার্টি ও অজ্ঞান পার্টি কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে।

আরও পড়ুন : সাংবাদিক হত্যায় ৯ আসামি রিমান্ডে

মন্ত্রী বলেন, সিসি ক্যামেরার আওতায় থাকবে পশুর হাট। এ বছর সারা দেশে কমবেশি চার হাজার ৩৯৯টি পশুর হাট বসবে বলে আমাদের কাছে খবর এসেছে। এসব হাটে নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হবে। সড়ক-মহাসড়কে যাতে কোনো প্রকারে হাট না বসে, আমরা সে ব্যবস্থাও নেব।

তিনি আরো বলেন, পশুবাহী যানটি কোন হাটে যাচ্ছে তা সামনের ব্যানারে লেখা থাকবে। আইনশৃঙ্খলা বাহিনী কিংবা অন্য কেউ পশুবাহী যানবাহন সড়ক-মহাসড়ক কিংবা নৌপথে থামতে পারবে না সুনির্দিষ্ট তথ্য ছাড়া। কেউ থামালে ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের ছুটিতে সারা দেশে চুরি, ডাকাতি, ছিনতাই ও সন্ত্রাসী কর্যক্রম প্রতিরোধে দৃশ্যমান টহলে থাকবে র‌্যাব। যানজট নিরসনে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে হাইওয়ে পুলিশ ও ব্যাটালিয়ন আনসার থাকবে। যেসব সড়ক যানজটপ্রবণ, সেখানে ওয়াচ টাওয়ার থাকবে। ওয়াচ টাওয়ার থেকে পর্যবেক্ষণ করে যানজট নিরসন করা হবে।

আরও পড়ুন : সৌদি পৌঁছেছেন ৯২ হাজার হজযাত্রী

আসাদুজ্জামান খান বলেন, সারা দেশে ২৪টি স্থান যানজট ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ ঈদযাত্রার জন্য হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করে কাজ করবে। ফায়ার সার্ভিসসহ অগ্নিনির্বাপণ ব্যবস্থাও প্রস্তুত থাকবে।

তিনি বলেন, মহাসড়কের পার্শ্ববর্তী এলাকায় পশুর হাট বসলে কোনোক্রমেই তা যাতে সড়কের ভেতরে না আসতে পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনোক্রমেই হাট মহাসড়কের ভেতরে আসতে পারবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পোশাক শ্রমিকদের জুন মাসের ১৫ দিনের বেতন ও ঈদ বোনাস ঈদের ছুটির আগে দিতে এসব কারখানার মালিকদের বলা হয়েছে। যানজট নিরসনে পোশাক কারখানায় পর্যায়ক্রমে ছুটি দেবেন বলে মালিকরা সম্মত হয়েছেন। শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে শিল্প এলাকায় যেন অসন্তোষ বা নাশকতা না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি থাকবে।

আরও পড়ুন : কুমিল্লায় খুনের দায়ে ৭ জনের ফাঁসি

তিনি বলেন, সারাদেশে ঈদের জামায়াতে নিরাপত্তা দেওয়া হবে। করোনা এখনো যায়নি। এজন্য আমরা বলেছি, স্বাস্থ্যবিধি যথাসম্ভব মেনে চলতে হবে। ঈদযাত্রায় যানবাহনের ভাড়া যাতে না বাড়ানো হয় তা মনিটরিং করা হবে।

প্রসঙ্গত, পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ বা ৩০ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা