ভ্লাদিমির পুতিন ও জো বাইডেন (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বললেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার এ মন্তব্যের পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। ইউক্রেনে রুশ হামলার কারণে এ মন্তব্য করেন বাইডেন। খবর বিবিসির।

হোয়াইট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রথমবারের মতো পুতিনের সমালোচনায় এমন কঠিন শব্দ ব্যবহার করেন মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তীতে হোয়াইট হাউজ থেকে বলা হয়, বাইডেন নিজের মন থেকেই এ কথা বলেছেন।

এদিকে বাইডেনের এমন মন্তব্যে ক্ষুব্ধ রুশ সরকার বলছে, এমন ঘটনা ক্ষমার অযোগ্য। রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা বিশ্বাস করি এ ধরনের মন্তব্য এটি রাষ্ট্রের প্রধানের কাছ থেকে গ্রহণযোগ্য নয় একইসঙ্গে এটি ক্ষমার অযোগ্য।

স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেনকে জিজ্ঞেস করা হয়েছিল, ইউক্রেনে যা হচ্ছে আমরা সবকিছু দেখছি, তবে কী আমরা পুতিনকে একজন ‘যুদ্ধাপরাধী’ বলতে পারি?

আরও পড়ুন: বিশ্বে করোনায় আরও পাঁচ হাজার মৃত্যু

এ প্রশ্নের উত্তরে বাইডেন বলেন, আমি মনে করি তিনি (পুতিন) একজন ‘যুদ্ধাপরাধী’। পরবর্তীতে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি জানান, ইউক্রেনে রাশিয়ার বর্বরতার চিত্র দেখে নিজের মন থেকেই এ মন্তব্য করেছেন প্রেসিডেন্ট।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা