পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান
আন্তর্জাতিক

বিপদে ইমরান খান

সান নিউজ ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের তিন প্রধান সহযোগী তার মন্ত্রিসভা ছাড়তে চলেছে। বুধবার (১৬ মার্চ) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল

এ নিয়ে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ হারানোর দ্বারপ্রান্তে ইমরান খানের সরকার। দেশটির সরকারের সমর্থনকারী জোটের এক শীর্ষ নেতা এই তথ্য জানান।

এটি এই মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাবে সমর্থন বাড়িয়ে দিবে। মঙ্গলবার সন্ধ্যায় হাম টিভিতে দেওয়া সাক্ষাতকারে এসব কথা বলেন পাকিস্তান মুসলিম লীগ-কায়েদ এর নেতা চৌধুরী পারভেজ এলাহি।

এলাহি বলেন, ইমরান খানের এখন কাজ হলো ব্যক্তিগতভাবে তার মিত্র দলগুলোর সঙ্গে যোগাযোগ করা এবং তাদের জোট সরকারে থাকতে রাজি করা। অন্যথায় শতভাগ সমস্যায় পড়বেন তিনি।

পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে পাকিস্তানের ক্ষমতাসীন সরকারের বিরোধীপক্ষ জাতীয় অধিবেশনে স্পিকারকে অনুরোধ জানিয়েছে ইমরান খানের ওপর অনাস্থা ভোট আনতে। দেশটির সরকারের কিছু মন্ত্রী জানিয়েছেন আগামী ২৮-৩০ মার্চ তারা অনাস্থা প্রস্তাবে ভোট দিতে পারেন।

এর আগে, গত ০৮ মার্চ রাজধানী ইসলামাবাদে এই দু’টি দলের নেতৃত্বে ইমরান খানের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। সেখানে বিরোধীরা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে উদ্দেশে দাবি তোলেন হয় পদত্যাগ করুন, নয়তো আস্থাভোটের মুখোমুখী হোন।

গত বছর মার্চে বিরোধীদের দাবিতে প্রথমবারের মতো আস্থা ভোটের মুখোমুখী হয়েছিলেন ইমরান খান, তবে সেবার খুবই অল্প ভোটের ব্যবধানে জয়ী হয়ে উৎরে গিয়েছিলেন তিনি। পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে আয়োজিত সেই আস্থা ভোটে জয়ের জন্য ইমরানের ১৭২টি ভোটের প্রয়োজন ছিল এবং তিনি পেয়েছিলেন ১৭৬ টি ভোট।

চলতি বছর ফের আস্থা ভোটের মুখে পড়তে হচ্ছে ইমরান খানকে। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কয়েকজন মন্ত্রী মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছেন, আগামী ২৮ থেকে ৩০ মার্চের মধ্যে ন্যাশনাল অ্যাসেম্বলিতে হতে পারে এই আস্থা ভোট।

আরও পড়ুন: হাদিসুরের পরিবার পাবে এক কোটি টাকা

এবার অবশ্য আস্থা ভোটের বৈতরণী পেরোনো কঠিন হবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য। কারণ, তেহরিক-ই-ইনসাফের নেতৃত্বাধীন ৫ দলের জোট সরকারের মন্ত্রিসভা থেকে ৩টি শরিক দল বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

এই তিন দল হলো মুসলিম লীগ-কায়েদ পার্টি, বেলুচিস্তান আওয়ামি পার্টি ও মুত্তাহিদা কওমী মুভমেন্ট। অবশ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিলেও জোট থেকে বেরিয়ে যাওয়ার ব্যাপারে এখনও তিন দলের নেতাদের মধ্যে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো। এমন পরিস্থিতিতেই এই মন্তব্য করলেন চৌধুরি পারভেজ এলাহি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

দীঘিনালায় ২০০পিস ইয়াবাসহ আটক ৩

খাগড়াছড়ির দীঘিনালায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক ক...

বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে যুবকের আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে দাম্পত্য কলহের জেরে ইলিয়াস শেখ (৪৩) নামের এক ব্যক্তি আত...

৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন

লক্ষ্মীপুরে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৪৮ গ্রাহকের প্রায় সোয়া কোট...

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার জেলা...

নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ 

নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ফার্মেসি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের...

শিবচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার আটক

মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা