ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

ইসরায়েলির হামলায় নিহত ৩ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরে দেশটির সেনাদের গুলিতে নাদের রায়ান নামের এক কিশোরসহ প্রাণ হারিয়েছে তিনজন ফিলিস্তিনি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৫ মার্চ) সকালে নাবুলাস শহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন ১৭ বছর বয়সী নাদের রায়ান। এ ঘটনায় আহত হন আরও ৩জন ফিলিস্তিনি। তাদের মধ্যে ১জনের অবস্থা গুরুতর।

ইসরায়েলের সীমান্ত পুলিশের এক মুখপাত্র নিশ্চিত করেন যে একজন ফিলিস্তিনি নিহত হয়েছে। তিনি দাবি করেন, একজন ‘সন্ত্রাসী’ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি করলে পাল্টা গুলিতে সে নিহত হয়।

আরও পড়ুন: কিয়েভ সফরে তিন দেশের প্রধানমন্ত্রী

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সরকার, পশ্চিম তীরে এক হাজার ৩৫৫টি বাড়ি নির্মাণের কাজ করছে। ২ হাজারের বেশি বাসিন্দা থাকবে সেখানে। গত আগস্টে পশ্চিম তীরে এসব বসতি নির্মাণের অনুমোদন দেয় ইসরায়েল সরকার।

প্রসঙ্গত, ১৯৬৭ সালে ৬ দিনের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকে বিভিন্ন দফায় সেখানে বসতি স্থাপন করেছে দেশটি। তথ্যসূত্র: আল-জাজিরা।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা