ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

কিয়েভে হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি বহুতল ভবনে হামলার ঘটনায় দুজন নিহত হয়েছে। সেখান থেকে ২৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, রাজধানী বেশ কিছু এলাকায় হামলা চালানো হয়েছে। তথ্যসূত্র-বিবিসি।

কিয়েভের পশ্চিমাঞ্চলীয় এসভিয়াতোশিনস্কি জেলায় অবস্থিত ১৬তলা বিশিষ্ট একটি ভবনে হামলা চালানো হয়েছে। পোদিলস্ক এলাকার আরও কয়েকটি আবাসিক ভবনেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুন: বাইডেনের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

এর আগে মঙ্গলবার সকালে রাজধানী কিয়েভে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে রুশ সেনারা এই মুহূর্তে বিভ্রান্ত। তারা ইউক্রেনের কাছ থেকে এমন প্রতিরোধ প্রত্যাশা করেনি।

ফেসবুকে পোস্ট করা এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা রাশিয়ার সেনাবাহিনীর অস্ত্র বিজয়ের স্মারক হিসেবে গ্রহণ করছি এবং ইউক্রেনকে রক্ষা করার জন্য সেগুলো ব্যবহার করছি। প্রকৃতপক্ষে রুশ সৈন্যরাই এই মুহূর্তে আমাদেরকে যুদ্ধের সরঞ্জাম সরবরাহ করছে, যা তারা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেনি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা