ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

ইউক্রেন শরণার্থীর অর্ধেকই শিশু

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেন ছেড়ে পালানো মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৩০ লাখ। এদের প্রায় অর্ধেকই শিশু। ঘরছাড়া এসব শিশু পাচার, যৌন হয়রানির মারাত্মক ঝুঁকিতে রয়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তথ্যসূত্র: এএফপি।

মঙ্গলবার (১৫ মার্চ) জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মুখপাত্র পল ডিলন জেনেভায় সাংবাদিকদের বলেছেন, ইউক্রেন ছেড়ে পালানো মানুষের সংখ্যা হিসাব করলে আমরা ৩০ লাখের মাইলফলক পার হয়েছি।

এদিন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, ইউক্রেনীয় শরণার্থীদের মধ্যে অন্তত ১৪ লাখই শিশু। এদের মধ্যে ১ লাখ ৫৭ হাজার শিশু তৃতীয় দেশের নাগরিক।

আরও পড়ুন: পানি সংকটে মারিউপোলের বাসিন্দারা

ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার বলেন, ইউক্রেনে গত ২০ দিন দৈনিক গড়ে ৭০ হাজার শিশু শরণার্থী হয়েছে। যার অর্থ, প্রতি মিনিটে প্রায় ৫৫ জন এবং প্রতি সেকেন্ডে ১টি শিশু শরণার্থী হয়েছে।

ইউনিসেফের এ কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যুদ্ধ-সংঘাতের কারণে ঘরছাড়া এসব শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া, সহিংসতা, যৌন হয়রানি এবং পাচারের বড় ঝুঁকিতে রয়েছে। জরুরি ভিত্তিতে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা প্রয়োজন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের ওয়েবসাইটে এখনো ইউক্রেনীয় শরণার্থীর সংখ্যা হালনাগাদ করা হয়নি। তাদের সবশেষ তথ্য বলছে, ইউক্রেন ছেড়ে পালানো মানুষের সংখ্যা ২৯ লাখ ৫০ হাজার। এদের মধ্যে ১৭ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশ পোল্যান্ডে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা