ছবি- সংগৃহিত
আন্তর্জাতিক

খারকিভে ৫০০ বেসামরিক লোক নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৫শ বেসামরিক লোক নিহত হয়েছে। তথ্যসূত্র- বিবিসি।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। গত কয়েক সপ্তাহ ধরেই সেখানে গোলাবর্ষণ হচ্ছে। রাশিয়ার সেনারা শহরটির দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু তাদের গোলাবারুদের ঘাটতি রয়েছে বলে সেটা সম্ভব হচ্ছে না।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার পর এখন পর্যন্ত ৬৯১ বেসামরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১১৪৩ জন।

আরও পড়ুন: ইসরায়েলির হামলায় নিহত ৩ ফিলিস্তিনি

অপরদিকে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার আরও ৩টি প্লেন, ১টি হেলিকপ্টার এবং ৩টি ড্রোন ভূপাতিত করেছে।

ভূপাতিত হওয়া ২টি প্লেন বোমারু এসইউ-৩৪, বাকি প্লেনটি কি ছিল তা শনাক্ত করা যায়নি। এক ভিডিও বার্তায় ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহনাত এ তথ্য নিশ্চিত করেছেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে কানাডা-চীন ঘনিষ্ঠ হচ্ছে!

এক নজরে: কানাডা-চীন নতুন বাণিজ্য চুক্তি ও সম্পর্কের মোড়...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা