বিনোদন

আবারও একসঙ্গে আমির ও আনুশকা

সান নিউজ ডেস্ক: আবারও জুটি বাঁধছেন বলিউডের জনপ্রিয় দুই তারকা আমির খান ও আনুশকা শর্মা। স্প্যানিশ ছবি ‘ক্যাম্পেওনস’র হিন্দি রিমেকে প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করবেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান- জন্মদিনে এমনই সুখবর দিয়েছিলেন তিনি নিজেই।

আরও পড়ুন: এবার মিসওয়ার্ল্ড পোল্যান্ডের ক্যারোলিনা

জানা গেলো তার বিপরীতে অভিনয় করবেন বিরাট পত্নী আনুশকা। আমির খানের সম্মতি পাওয়ার পর পরিচালক বর্তমানে সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ করছেন। আনুশকা সিনেমাটিতে কাজ করবেন বলে জানিয়েছেন।

সিনেমাটি গল্প হলো প্রতিবন্ধী ব্যক্তিদের বাস্কেটবল দল নিয়ে মর্মস্পর্শী নাটকীয় কমেডি। যেখানে একজন অহংকারী কোচকে কমিউনিটি সেবা এবং প্রতিবন্ধী একটি দলকে প্রশিক্ষণ দিতে বাধ্য করা হয়।

মূল সিনেমাটি পরিচালনা করেছেন জাভিয়ের ফেসার। ক্যাম্পেওনস বছরের সবচেয়ে বড় জাতীয় বক্স অফিস হিট ছিল।

হিন্দি রিমেক সিনেমাটির পাঞ্জাবে সেট করা হবে। যেখানে আমির একজন একগুঁয়ে ও গরমমাথার অপ্রাপ্তবয়স্ক লিগ বাস্কেটবল কোচের চরিত্রে অভিনয় করবেন। যাকে কমিউনিটি সার্ভিসের শাস্তি দেওয়া হয়েছে এবং একটি বিশেষ অলিম্পিক দলকে কোচ করতে বাধ্য করা হয়েছে। যেখানে খেলোয়াড়দের শেখার অক্ষমতা রয়েছে।

আগামী ১১ আগস্ট বড়পর্দায় মুক্তি পাচ্ছে আমিরের সিনেমা ‘লাল সিং চাড্ডা’। কিছুদিনের মধ্যেই সিনেমার প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন তিনি। ‘লাল সিং চাড্ডা’ মুক্তির পর এই প্রজেক্টে ফোকাস করবেন আমির। এদিকে চাকদা এক্সপ্রেসের শুটিং শেষ করে নতুন সিনেমার শুটিং শুরু করবেন আনুশকা।

আরও পড়ুন: বিশ্ব মঞ্চে পুরস্কৃত নুহাশ হুমায়ূনের সিনেমা

এর আগে, পিকে সিনেমায় জুটি বাঁধছিলেন আমির খান ও আনুশকা শর্মা। পিকে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হাস্যরসাত্মক-নাট্য চলচ্চিত্র। এই চলচ্চিত্রটির পরিচালক রাজকুমার হিরানী এবং প্রযোজক হিরানী, বিধু বিনোদ চোপড়া ও সিদ্বার্থ রায় কাপুর। এই চলচ্চিত্রের কাহিনী লিখেছেন রাজকুমার হিরানী এবং অভিজিৎ জোশী। ২০১৪ সালের ১৯ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রের পিকে নাম ভূমিকায় অভিনয় করেছেন আমির খান এবং অন্যান্য চরিত্রে আনুশকা শর্মা, সুশান্ত সিং রাজপুত, সঞ্জয় দত্ত, বোমান ঈরানী ও সৌরভ শুকলা। চলচ্চিত্রটিতে পিকে নামের এক মানব-আকৃতির ভিনগ্রহবাসীর গল্প বলা হয়েছে, যে এক তরুণী টিভি সাংবাদিকের সঙ্গে বন্ধুত্ব করে এবং ধর্মান্ধতা ও কুসংস্কার নিয়ে প্রশ্ন তোলে।

নির্মাতা হিরানীর মতে চলচ্চিত্রে তিনি আমিরের পিকে চরিত্রটি আব্রাহাম কোভুর নামে এক যুক্তিবাদীর বাস্তব জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে সাজিয়েছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর যেসব মার্কেট সোমবার বন্ধ

রাজধানী ঢাকায় সপ্তাহের একেক দিন একেক এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ থাকে। চলুন...

আন্তর্জাতিক বাজারে স্থিতিশীল তেলের দাম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় বসা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আন্তর্জাতিক বাজ...

১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগ...

৩১ দফা বাস্তবায়ন হলেই জুলাই ও মুক্তিযুদ্ধের সার্থকতা: আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির ঘোষিত ৩১ দফা পরিপূর্ণভাবে...

রাজবাড়ীতে আগুনে পুড়ল ১০ ব্যবসাপ্রতিষ্ঠান

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেলের মিলসহ প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা