শাহরুখের ‘জাওয়ান’-এর টিজার
বিনোদন

'জাওয়ান’-এর টিজার প্রকাশ

সান নিউজ ডেস্ক: অনেকদিন ধরেই শুনা যাচ্ছিলো ছবিতে দেখা যাবে কিং খান শাহরুখকে। চার বছর ধরে নতুন কোনো সিনেমা উপহার দেননি। দর্শকের সীমাহীন অপেক্ষা।

আরও পড়ুন: পদ্মা সেতুর উদ্বোধনীতে আমন্ত্রণ পাবে সব দল

শুক্রবার (৩ জুন) প্রকাশিত হয়েছে তার নতুন সিনেমা ‘জাওয়ান’-এর অ্যানাউন্সমেন্ট টিজার। সেখানে শাহরুখ এতোটাই চমকপ্রদ রূপে হাজির হয়েছেন যে, মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ঝড় উঠে গেছে। ইউটিউব থেকে শুরু করে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সবখানেই ব্যাপক আলোচনা হচ্ছে। এসআরকে ভক্তদের প্রত্যাশা বেড়ে গেছে জ্যামিতিক হারে।

শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে ঘোষণা ভিডিওটি। সেখানে দেখা যায়, ক্ষত-বিক্ষত অভিনেতা। মাথা ও মুখে বেঁধেছেন কাপড়। তার হাতে একে ৪৭ রাইফেল।

১ মিনিট ৩০ সেকেন্ডের এই টিজারে শাহরুখের রহস্যময় হাসি যেমন ভক্তদের হৃদকম্পন বাড়িয়েছে, আবার একটিমাত্র সংলাপে বুঝিয়ে দিয়েছেন অনেক কিছু। বলেছেন, ‘রেডি’। বলিউড নামের সাম্রাজ্যে নিজের রাজত্ব কায়েম করতেই যেন প্রস্তুত কিং খান।

শাহরুখ এবং তার প্রতিষ্ঠানের সবচেয়ে কাঙ্ক্ষিত ও স্বপ্নের একটি সিনেমা ‘জাওয়ান’। তাই এতে কোনো খামতি রাখছেন না অভিনেতা। এটি পরিচালনা করছেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারহিট নির্মাতা অ্যাটলি কুমার। যিনি এর আগে ‘বিগিল’, ‘থেরি’, ‘মেরসাল’-এর মতো সফল সিনেমা বানিয়েছেন।

এই সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা যাবে দক্ষিণী সিনেমার নারী সুপারস্টার নয়নতারাকে। তবে অ্যানাউন্সমেন্ট টিজারে তার ব্যাপারে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। সেটাও রাখা হয়েছে চমক হিসেবে। আগামী বছরের ২ জুন মুক্তি পাবে বহুল আলোচিত এই সিনেমা।

আরও পড়ুন: হজের প্রথম ফ্লাইট রোববার

কেবল ‘জাওয়ান’ নয়, আগামী বছর শাহরুখ অভিনীত মোট চারটি সিনেমা মুক্তি পাবে। এর মধ্যে আছে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডানকি’ ও সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। এছাড়া সালমান খানের ‘টাইগার থ্রি’ সিনেমায়ও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শাহরুখকে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা