বিনোদন

সেরাটা দিয়ে কাজ করেছি

বিনোদন ডেস্ক: ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তুমুল কৌতূহল সৃষ্টি করে নির্মাতা সৈকত নাসির পরিচালিত ছবি 'তালাশ'। এর পর ক্রমাগত ছবিটির নায়ক-নায়িকাদের ফাস্ট লুক, ব্যতিক্রমী পোস্টার প্রকাশ করে জানানো হয় ব্যতিক্রম কিছু নিয়েই ধরা দিচ্ছে 'তালাশ'।

আরও পড়ুন: আসছে শাহরুখ খানের ‘জাওয়ান’

ছবিটিতে প্রথমবার জুটি হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী ও নবাগত নায়ক আদর আজাদ। টিজারে আদরের লুক তার ক্রেজি অভিনয় আর বুবলীর ব্যতিক্রমী উপস্থাপনা মুগ্ধতা ছড়িয়েছে দর্শকদের মাঝে।

আলোচিত ছবিটি নিয়ে হলে মালিকদেরও আগ্রহের কমতি নেই। তাই মুক্তির এক সপ্তাহ আগেই ৫০ হলে বুকিং নিশ্চিত করা হয়েছে। এ তথ্য জানিয়ে নির্মাতা সৈকত নাসির গণমাধ্যমকে বলেছেন, মুক্তির আরও দুই সপ্তাহ বাকি। আরও ২০ টি হলে ছবিটি একযোগের মুক্তি পাওয়ার আশা করছি।

আরও পড়ুন: এক সঙ্গে সিয়াম-সাফা

আদর-বুবলীকে নিয়ে ১৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। বিভিন্ন চরিত্রে এতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।

এই সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে অভিষেক হচ্ছে তরুণ অভিনেতা আদর আজাদের। তিনি বলেন, ‘ঈদুল ফিতরের সিনেমা দিয়ে দর্শক আবারও প্রেক্ষাগৃহে ফিরেছেন। এটি আমাদের সিনেমার জন্য আশীর্বাদ। এ ধারা অব্যাত থাকলে বেশি দিন লাগবে না আমাদের সিনেমার ক্রান্তিকাল দূর হতে। তারই ধারাবাহিকতায় আমার ও বুবলী জুটির প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

বুবলী বলেন, আমরা নিজেদের সেরাটা দিয়ে কাজ করেছি। আশা করি, দর্শক নিরাশ হবে না।'

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২  

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অ...

ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে দেশব্যাপী বাংলা কিউআর জনপ্রিয় করার ল...

উলিপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃ...

সরকারি মনিটরিংয়ের আওতায় আসছে সব প্রাথমিক বিদ্যালয়

দেশের সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারি মনিটরিং ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া...

বাবাজি আমার যৌবন বা শোবার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না: কঙ্গনা

বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতকে নিয়ে মন্তব্য করে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা