বিনোদন

এক সঙ্গে সিয়াম-সাফা

বিনোদন ডেস্ক: একসময় সিয়াম-সাফা ছোট পর্দায় জুটি বেঁধে কাজ করেছিলেন। সিয়াম এখন সিনেমায় নিয়মিত হলেও সাফা কবির নাটকেই খুঁজে নিচ্ছেন স্বাচ্ছন্দ্য। দীর্ঘদিন পর আবার একসঙ্গে হচ্ছেন তারা। নামছেন নতুন মিশনে। তবে কোন নাটক কিংবা চলচ্চিত্রে নয়, কাজ করবেন একটি প্রতিষ্ঠানের প্রচার মিশনে।

আরও পড়ুন: সুখবর দিলেন রণবীর-আলিয়া

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে রবির সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ ও নাট্য অভিনেত্রী সাফা কবির। এখন থেকে এই জুটি প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রচারমূলক কাজে অংশ নেবেন।

এ প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন, ‘দেশ সেরা ইন্টারনেট এক্সপেরিয়েন্স ও ইনোভেটিভ ডিজিটাল সল্যুশন প্রদানের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে রবির সঙ্গে কাজ করব। এ কাজে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’

সাফা কবির বলেন, ‘রবির মতো একটি অ্যাডভান্সড ও ডায়নামিক ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। সেরা ইন্টারনেট এক্সপেরিয়েন্স ও ইনোভেটিভ ডিজিটাল সল্যুশনের মাধ্যমে আরও সুন্দর আগামীর প্রতিশ্রুতি নিয়ে রবির গ্রাহকদের কাছে পৌঁছতে পারলে দারুণ হবে।’

আরও পড়ুন: নীল অপরাজিতা রূপে জাহ্নবী

এদিকে সিয়াম আহমেদ পার করছেন তার ক্যারিয়ারের স্বর্ণালী সময়। একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। গেল ঈদে তার অভিনীত ‘শান’ দারুণ সাড়া পেয়েছে। এর মধ্যেই জানা যায়, একটি আন্তর্জাতিক সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। যেটার নাম ‘ইন দ্য রিং’। হিন্দি ভাষার এই সিনেমায় তাকে দেখা যাবে ভারতের মিথিলা পালকার, জাভেদ জাফরির মতো তারকাদের সঙ্গে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দনবার্তা

ঢাকা: যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জান...

২ হাজার মানুষের স্বাস্থ্যসেবায় উদ্যোগ

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী এলাকার বসবাসকারী ২ হাজার দুস্থ, হতদরিদ্র ও অসহায...

সাভারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আটক ২ 

সাভারের উলাইল এলাকায় অটোরিকশা চুরির অপবাদ দিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গ...

খাগড়াছড়ি রিজিওনের মানবিক সহায়তা প্রদান

"শান্তি -সম্প্রীতি - ও উন্নয়ন" বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়িতে আর্ত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে পুরোনো নিয়ম    

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী এমপিও পদে নিয়োগের সু...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা