শেষকৃত্য সম্পন্ন হলো কেকের 
বিনোদন

কেকের শেষকৃত্য সম্পন্ন

সান নিউজ ডেস্ক: বলিউডের কিংবদন্তি গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে্র শেষকৃত্য সম্পন্ন। বৃহস্পতিবার (২ জুন) দুপুর দেড়টার দিকে মুম্বাইয়ের ভারসোভা এলাকার মুক্তিধাম শ্মশানে নিয়ে যাওয়া হয় কেকের মরদেহ। শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে ভিড় করছেন ভারতীয় শোবিজের তারকারা।

আরও পড়ুন : কমছে ভোজ্য তালের দাম

শ্রদ্ধা জানাতে তার বাড়িতে হাজির হন অলকা ইয়াগমিন, শ্রেয়া ঘোষাল, অভিজিৎ ভট্টাচার্য প্রমুখ। প্রিয় তারকার শেষ যাত্রায় শামিল হয়ে শ্মশানে পৌঁছান ভক্তরা, চোখের জলে বিদায় জানান প্রিয় শিল্পীকে।

গত মঙ্গলবার রাতে কলকাতায় একটি অনুষ্ঠানে গান গাওয়ার সময় অসুস্থ বোধ করেন কেকে। অনুষ্ঠানস্থল ত্যাগ করে ফিরে যান হোটেলে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমেছে।

কেকের মত্যৃর কারণ নিয়ে জোর আলোচনা চলছে। কলকাতার নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনো কারণে এ সংগীতশিল্পীর মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে তার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, হৃদযন্ত্রজনিত সমস্যা ছিল কেকের।

কেকের মৃত্যুর পর মুম্বাই থেকে কলকাতায় এসেছিলেন তার স্ত্রী জ্যোতি ও পুত্র নকুল কৃষ্ণ কুন্নাথ। কলকাতার রবীন্দ্র সদনে এ সংগীতশিল্পীকে শেষ বিদায় জানান স্থানীয় সংগীতপ্রেমীরা। এসময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শ্রদ্ধা শেষে গতকাল বিকালে স্বামীর মরদেহ নিয়ে মুম্বাইয়ে ফিরে যান জ্যোতি।

কৃষ্ণকুমার কুন্নাথ বা কেকের জন্ম ও বেড়ে উঠা দিল্লিতে। তার সংগীত জীবন শুরু হয় মায়ের মালায়ালি গান শুনে; যা রেকর্ড করেছিলেন তার নানা। স্কুল জীবনে ‘শোলে’ সিনেমার ‘মেহবুবা’ গানটি শুনতে খুব পছন্দ করতেন তিনি। অল্প বয়স থেকেই স্টেজে পারফর্ম শুরু করেন। জানা যায়, দ্বিতীয় শ্রেণিতে পড়াকালীন প্রথমবার স্টেজে পারফর্ম করেন তিনি।

পরবর্তীতে সংগীতে নিজের ক্যারিয়ার গড়ার স্বপ্ন বুনেন। ‘রাজা রানি’ সিনেমায় ‘যাব আন্ধেরা হোতা হ্যায়’ গান গেয়ে দারুণ প্রশংসা কুড়ান এই শিল্পী। ১৯৯৯ সালে ক্রিকেট বিশ্বকাপের সময় ভারতীয় ক্রিকেট দলের জন্য ‘জোশ অব ইন্ডিয়া’ গানে কণ্ঠ দেন তিনি।

দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর মাস ছয়েকের জন্য মার্কেটিং এক্সিকিউটিভের কাজ করেন কেকে। এর কয়েক বছর পর ১৯৯৪ সালে তিনি মুম্বাই পাড়ি দেন বলিউডে ক্যারিয়ার গড়ার স্বপ্ন নিয়ে। বলিউডে কাজের সুযোগ পাওয়ার আগে ১১টি ভাষায় প্রায় সাড়ে তিন হাজার জিঙ্গেল গেয়েছেন কেকে। এ. আর. রহমানের হিট গান ‘কাল্লুরি সালে’-তে কণ্ঠ দেন কেকে। এটিই ছিল প্লেব্যাক সিঙ্গার হিসেবে তার গাওয়া প্রথম গান। কেবল হিন্দি গানই নয়, কেকে কণ্ঠে তুলেছেন একাধিক ভাষার গান।

আরও পড়ুন : ইউক্রেন প্রতিদিন প্রায় ১০০ সৈন্য হারাচ্ছে

‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার ‘তাড়প তাড়প’ গানের মাধ্যমে বলিউডে ব্রেক পান কেকে। এই গানের জনপ্রিয়তা সম্পর্কে বলাই বাহুল্য। গান এবং সিনেমার সঙ্গে জনপ্রিয় হয়ে ওঠেন কেকে। এরপর অনেক সিনেমায় হিট গান উপহার দিয়েছেন। বলিউড অভিনেতা ইমরান হাশমি তার গাওয়া বহু গানে ঠোঁট মিলিয়েছেন। স্টেজ পারফরম্যান্সেও দারুণ জনপ্রিয় ছিলেন কেকে। তাই তো বিভিন্ন অনুষ্ঠানে দর্শকদের অন্যতম আকর্ষণ ছিল এই শিল্পীর পারফরম্যান্স। সেই স্টেজ পারফরম্যান্স শেষ করেই না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় এই গায়ক।

১৯৯১ সালে ছোটবেলার প্রেমিকা জ্যোতি কৃষ্ণাকে বিয়ে করেন কেকে। এ সংসারে এক ছেলে ও মেয়ে রয়েছে এই শিল্পীর।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা