বিনোদন

তৌসিফ-সাফা ম্যারেজ মিডিয়ায়

বিনোদন ডেস্ক : টিভি নাটকের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব ও সাফা কবিরকে নিয়ে জুটি গড়ে উঠেছে। দর্শকের কথা চিন্তা করে এই জুটিকে নিয়ে নতুন একটি একক নাটক নির্মাণ করেছেন এস আর মজুমদার। নাটকের নাম ‘ম্যারেজ মিডিয়া’।

এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন তরুণ মডেল ও অভিনয়শিল্পী আইরিন আজাদ। আজ ৩১ অক্টোবর রাজধানীর উত্তরা নাটকটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে বলে জানান নির্মাতা।

এতে অভিনয় প্রসঙ্গে সাফা কবির বলেন, ‘নাটকের গল্পের পাশাপাশি এতে আমার চরিত্রটিও বেশ গুরুত্বপূর্ণ। অনেকদিন পর একটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।'

তৌসিফ এ নাটক নিয়ে বলেন, 'সমাজের সমসাময়িক একটি ঘটনাকেই এ নাটকে তুলে ধরার প্রয়াস চালিয়েছেন নাট্যকার। আশা করছি, নাটকটি উপভোগ্য হবে।’ নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।তৌসিফ-সাফা জুটি বলেন আমাদের ভক্ত দর্শকরা এটা দেখে নতুনত্বের ছোয়া পাবে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা