সংগৃহীত ছবি
বিনোদন

আবারও প্রেমের গুঞ্জন

বিনোদন ডেস্ক: ছোটপর্দার ব্যস্ততম দুই অভিনয়শিল্পী আরশ খান ও তানিয়া বৃষ্টি। পর্দায় তাদের রসায়নে বেশ মুগ্ধ দর্শকরা কিন্তু পর্দার বাইরে দু’জনের মধ্যকার প্রেমের সম্পর্ক রয়েছে বলে দীর্ঘদিন ধরেই গুঞ্জন নাটকপাড়ায়।

আরও পড়ুন: ঢাকায় কনসার্ট মাতাবেন জেমস

নতুন করে শুরু হলো আলোচনা-সমালোচনা। অভিনেতা আরশ খানের জন্মদিন ছিল গত ২ ফেব্রুয়ারি। জীবনের বিশেষ দিনটিতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। এর মধ্যে ছিলেন তানিয়া বৃষ্টিও আর ফেসবুক প্রোফাইলে আরশকে নিয়ে শুভেচ্ছাবার্তা নিয়েই এবারের গুঞ্জন।

গত ২ ফেব্রুয়ারি এ অভিনেত্রী ফেসবুকে আরশের সাথে তোলা কয়েকটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান অভিনেতাকে। সেখানে তিনি লেখেন, ‘আরশ খান, কেমন আছো? দুঃখিত, সকাল সকাল তোমার মেজাজটা আবার খারাপ করে দিচ্ছি। কিন্তু আজকের দিনে আমি মাফ পাইতেই পারি, কি বলো?’

আরও পড়ুন: ‘ডন-থ্রি’ হচ্ছেন রণবীর

এরপরই এ অভিনেত্রী লেখেন, ‘তুমি জানো তুমি আমার সব। পার্টনার, বেস্ট ফ্রেন্ড, ঝগড়া, মারামারি করার জায়গা, শেয়ারিং-কেয়ারিং পার্টনার, ভাই-ব্রাদার সবকিছু। শুভ জন্মদিন আমার একমাত্র.. আই লাভ ইউ।’

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালেও একবার আরশ-তানিয়ার মধ্যকার প্রেমের খবর ছড়িয়েছিল। তখন গুঞ্জন উঠেছিল, গোপনে বিয়ে করে নাকি সংসার করছেন তারা। তখন জানিয়েছিলেন, তারা বিয়ে করেননি। তবে নিজেদের মধ্যে বেশ ভালো সম্পর্ক। এ জন্য বিয়ের কথা ভাবছেন। এর কিছুদিন পরই দূরত্ব বেড়ে যায় দুই তারকার। আরশ-তানিয়াকে এরপর মাঝে কিছুদিন একসঙ্গে কাজ করতেও দেখা যায়নি। তবে সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে গত বছরের মাঝামাঝি থেকে ফের একসঙ্গে কাজ শুরু করেন তারা।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা