সংগৃহীত ছবি
বিনোদন

বেঁচে আছেন পুনম পান্ডে

বিনোদন ডেস্ক: মারা যাননি ভারতীয় অভিনেত্রী পুনম পান্ডে।

আরও পড়ুন: গেম চেঞ্জার শাহরুখ ?

শনিবার (৩ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে এক ভিডিওবার্তায় নিজের বেঁচে থাকার খবরটি জানিয়েছেন বিতর্কিত এই তারকা নিজেই।

ভিডিওতে পুনম জানান, ‘আমি বেঁচে আছি। সার্ভিক্যাল ক্যানসারে মারা যাইনি।’ কেন এই মৃত্যুর গুজব, সেটাও স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। তার ভাষায়, সার্ভিক্যাল ক্যানসার নিয়ে মানুষকে সচেতন করার জন্যই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। কারণ এই বিষয়টি নিয়ে সেভাবে আলোচনা হয় না।

আরও পড়ুন: আজ আমি প্রাপ্তবয়স্ক হয়েছি

ভিডিওতে পুনম আরও জানান, আগের মৃত্যুর পোস্টটি তিনি নিজেই দিয়েছিলেন। যে কারণে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন অভিনেত্রী।

পাশাপাশি এই মৃত্যুর নাটক সাজানোর পেছনের কারণ বলতে গিয়ে এই তারকা বলেন, সার্ভিক্যাল ক্যানসার নিয়ে মানুষ সচেতন নয়, তাই এটি আলোচনায় আনার জন্যই এই মিথ্যা নাটক সাজিয়েছেন।

পুনম জানান, সার্ভিক্যাল ক্যানসার এমন একটি রোগ, যা নীরবেই আমাদের প্রাণ নিয়ে যায়। আমি গর্বিত, আমার মৃত্যুর খবরের কারণে এই বিষয়টি সামনে এসেছে। আলোচনা শুরু হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা