রাজনীতি

মারা গেছেন বিএনপি নেতা খালেক

নিজস্ব প্রতিবেদক: মারা গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সাবেক সংসদ সদস্য ও অবিভক্ত ঢাকা মহানগর বিএনপি সাবেক সহ-সভাপতি এসএ খালেক (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন: সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ

পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘ দিন ধরেই নানা রোগে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পরিচর্যায় রাখা হয়েছিলো।

সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে এবং দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর দাফন করা হবে মিরপুর শাহী মসজিদ পারিবারিক করবস্থানে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনে বাজার পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী নগরীর বিনোদপুর এলাকায় ফুটপাতের ব্যবসায়ীদের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

হংকং সিক্সেসে ভারতের কাছে স্বপ্নভঙ্গ লাল-সবুজদের!

হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে রোমাঞ্চকর এক লড়াইয়ের সাক্ষী হলো ক্রিকেটবিশ্ব। টু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা