সংগৃহীত ছবি
রাজনীতি

আমরা গণতন্ত্রের চর্চা করি না

নিজস্ব প্রতিবেদক : আমরা গণতন্ত্রের কথা বলি, কিন্তু গণতন্ত্রের চর্চা করি না। বাংলাদেশে গণতন্ত্রকে হত্যার চেষ্টা করা হয়েছে। ফলে এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইমলাম আলমগীর।

আরও পড়ুন : ৬ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

শুক্রবার (৩ জানুয়ারি) দিনাজপুর সরকারি কলেজ মাঠে কলেজের অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও গুণীজন সম্মাননা ২০২৪ উদযাপিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে অত্র কলেজের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষক ও মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব ইসলাম আলমগীর বলেন, আমার বিশ্বাস ভবিষ্যৎ প্রজন্ম যারা আমাদের আশা-আকাঙ্ক্ষা, তারা আমাদের স্বপ্ন। সবচেয়ে বড় সহায়ক ভূমিকা পালন করবে তারা। তরুণদের মধ্যে আকাঙ্ক্ষা আছে এবং কর্মক্ষমতা আছে। দেশপ্রেমে উদ্ধৃত্ত হয়ে তরুণরা কাজ করছে। তারা আন্দোলন করছে, প্রাণ দিচ্ছে। সেখানে আমরা হেরে যেতে পারি না, আমরা নিশ্চয়ই জয়ী হবো।

তিনি বলেন, যদিও স্বাধীনতার পরে একটা অবস্থা তৈরি হয়েছিল, ক্রিয়েটিভ সৃজনশীল কিছু করা যেতো। আজকে আমরা যারা রাজনীতি করছি। আমাদের ব্যর্থতা—৫৩ বছরেও বাংলাদেশকে একটা সুখী, শান্তিময়, প্রেমময়, ভালোবাসাময় দেশ হিসেবে গড়তে পারলাম না। আমরা রাজনীতি নিয়ে সংকীর্ণতায় ভুগি। আমরা নৈতিকতার সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি। আমাদের গর্ব করে বলার কথা যে আমরা গর্বিত জাতি। কিছুদিন আগেও আমরা সেটা বলতে পারিনি। এখন আবার সেই আশা জেগে উঠেছে আমাদের মাঝে। আমরা আবার একটা স্বপ্ন দেখতে শুরু করেছি। সেই স্বপ্নটি হচ্ছে সত্যিকার অর্থে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন—একটা সুখী, সুন্দর, প্রেমময়, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ। সেই বাংলাদেশকে নির্মাণ করার আমরা চেষ্টা করেছি। আমরা ৭১ সালের যুদ্ধে ছিলাম, এরপর গণতান্ত্রিক যুদ্ধেও ছিলাম।

আরও পড়ুন : ফ্যাসিবাদ যেন ফিরতে না পারে

মির্জা ফখরুল বলেন, আজকে সেই গণতান্ত্রিক যুদ্ধ শেষ হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমরা ঐক্যের যে যুদ্ধ—সবাই মিলে একসঙ্গে দেশটাকে গঠন করবো, তাকে নির্মাণ করে একটা পথরেখা দেখাবে। আজকে এই বয়সে এসে আমার কাছে মনে হয়, এই জায়গায় আমাদের ব্যর্থতা আছে। সুযোগ সৃষ্টি হয়েছে, আমাদের ছেলেরা জীবন দিয়েছে, রাজনৈতিক কর্মীরা জীবন দিয়েছে।

তিনি আরও বলেন, আজকে আমাদের দেশের সমস্ত সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাচার করা হয়েছে। প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। সেই হিসেবে গত ১৫ বছরে প্রায় ২৮০ বিলিয়নের উপরে পাচার হয়েছে। এরা কারা। এরা তো এ দেশেরই মানুষ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ শহরে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রমজান কে সামনে রেখে- মুন্সীগঞ্জ পৌর-শহরের প্রধান বাজার এলাকায় ভ্রাম্যমাণ অভিয...

বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার মাদকদ্রব্য জব্দ

কুষ্টিয়া সীমান্তে দুই দিনের অভিযানে প্রায় ৪৭ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের মাদকদ...

তারেক রহমানকে নেপাবের শুভেচ্ছা

মাননীয় সংসদ নেতা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানক...

আমরা জুলাই শহিদদের শ্রদ্ধা জানাতে পারি নাই: ডা: শফিক

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান টেকনোক্র্যাট কোট...

সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়ীয়া ও আমবাড়ীয়ার খাড়িতে ২০ জেলে অপহৃত

সুন্দরবন–এর উপকূলবর্তী বঙ্গোপসাগর–এ পৃথক দুটি স্থানে জেলে বহরে হা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা