সংগৃহীত ছবি
সারাদেশ

গুলিবিদ্ধ আইনজীবীর মৃত্যু

জেলা প্রতিনিধি: কুমিল্লায় আ'লীগ নেতা-কর্মীদের গুলিতে আহত বিএনপিপন্থি আইনজীবী আবুল কালাম আজাদ নগরীর ট্রমা সেন্টার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে তিনি মারা যান।

আরও পড়ুন: ১৬ অঞ্চলে ঝড়ের আভাস

নিহত ব্যক্তি, কুমিল্লার বার ও জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সদস্য ছিলেন।

নিহতের পরিবার জানায়, গত সোমবার (৫ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পরে সারা দেশের মতো কুমিল্লার সর্বস্তরের মানুষও আনন্দ উদযাপন করতে রাস্তায় নেমে আসেন। এই বিজয় উৎসব শেষে বাসায় ফিরছিলেন সিনিয়র আইনজীবী কাইমুল হক রিংকু, তার ছেলে শাফিউল হক আলভী, আরফানুল হক আবরিন এবং জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ ও কুমিল্লা বারের সদস্য আবুল কালাম আজাদ। এই সময় নগরীর মোগলটুলী এলাকায় ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আ’লীগ নেতা সৈয়দ রায়হান আহমেদের নেতৃত্বে আ’লীগের নেতা-কর্মীরা তাদেরকে লক্ষ্য করে গুলি এবং ককটেল ছুড়ে। এর ফলে অ্যাডভোকেট আবুল কালাম আজাদের কোমরে একটি গুলিবিদ্ধ হয়। আর আইনজীবী কাইমুল হক রিংকু এবং তার ২ ছেলে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। গুলি করা আ’লীগের নেতা-কর্মী তারা সবাই কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দীন বাহারের অনুসারী।

আরও পড়ুন: পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

এর পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা ট্রমা হাসপাতালে ভর্তি করেন। সেখানে ১০ দিন চিকিৎসাধীন থাকার পরে বৃহস্পতিবার দুপুরে আজাদ মারা যায়।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, এই ঘটনায় ৫জন এজাহার নামীয়সহ (২০-২৫) জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে করে কাউন্সিলর রায়হান আহমেদকে প্রধান আসামি করা হয়েছে। এর পরে আমরা ঘটনার তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তার পাশাপাশি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা