সংগৃহীত ছবি
বিনোদন

গেম চেঞ্জার শাহরুখ ?

বিনোদন ডেস্ক: শাহরুখ খান অভিনীত ২০২৩-এর সবচেয়ে বড় ব্লকবাস্টার ‘পাঠান’ এর এক বছরের উদযাপনে আবেগে ভাসলেন ছবির অন্যতম খলনায়ক জন আব্রাহাম। এই ছবি দিয়েই বলিউডে নিজের বাদশাহীয়ানা প্রমাণ করেছিলেন শাহরুখ। একাধিক সমালোচনা, কটাক্ষ ধেয়ে এসেছিল এবং উঠেছিল গেরুয়া ঝড়। সেই সব পেরিয়ে রেকর্ড গড়েছিল ‘পাঠান’!

আরও পড়ুন: সম্মাননা পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

বলিউড জানিয়েছিল ‘বাদশাহ’র প্রত্যাবর্তন! আজ সেই পাঠান ছবির এক বছরের উদযাপনে আবেগপ্রবণ হলেন জন।

‘পাঠান’ হিন্দি চলচ্চিত্র শিল্পের জন্যও নস্টালজিক। এই ছবি বিশ্ব বাজারে যেভাবে ব্যবসা করেছে তা অতুলনীয়। এই ছবি ইন্ডাস্ট্রিতে অনেক সম্মান ও গৌরব ফিরিয়ে এনেছে। শুধু তাই নয়, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির উপলব্ধি, আবেগ এবং অগ্রগতির যাত্রাকে বদলে দিয়েছে। তেমনটাই মনে করেন ছবির অন্যতম ভিলেন জন।

আরও পড়ুন: সৌদি আরবে সাহসী আলিয়া

পাশাপাশি, ‘পাঠান’ ছবিতে অভিনয়ের জন্য তিনি যে ভালোবাসা এবং সমর্থন পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লেখেন, ‘পাঠানকে নিয়ে আমার সব সময়ই খুব ভালো স্মৃতি থাকবে। এই ছবির জন্য আমি যে পরিমাণ ভালোবাসা পেয়েছি তা অবিশ্বাস্য। একজন অ্যান্টি-হিরোর চরিত্রে অভিনয় করা এবং দর্শকের মন জয় করা- একটি বিশেষ অনুভূতি।’

সিদ্ধার্থ আনন্দ দ্বারা পরিচালিত, ‘পাঠান’ মুক্তি পেয়েছিল ২৫ জানুয়ারি। ছবিতে দীপিকা পাড়ুকোন ও শাহরুখের রসায়ন নজর কেড়েছিল। ছবিতে হাই-অকটেন অ্যাকশন দৃশ্যগুলো ছাড়াও, ‘টাইগার’ সালমান খানের ক্যামিও ছিল সবথেকে বড় চমক। পাশাপাশি ২০২৩ সালে শাহরুখ এই ছবির হাত ধরেই তার সমস্ত কটাক্ষের জবাব দিয়েছিলেন। অ্যাকশন হিরো লুক সবাইকে অবাক করে দিয়েছিলেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

হাবিবসহ ৫ পুলিশের মামলার রায় রোববার

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করার...

সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর 

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সম্পন্ন করে দেশে ফিরে বাবা শহীদ প্রেসিডেন্ট...

‘বাংলাদেশ ফার্স্ট’: প্রধানমন্ত্রী

বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার ও সংসদ সদস্যদের দায়িত্ব দিয়ে...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান

দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য...

মামলার জটে থমকে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট দিন দিন আরও প্রকট হয়ে...

মঠবাড়িয়া ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ

‎পিরোজপুরের মঠবাড়িয়া পৌর ফিশ মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও বৈষম্যের অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা