সংগৃহীত ছবি
বিনোদন

পরিণীতির নতুন সিদ্ধান্ত 

বিনোদন ডেস্ক: গেল বছরের সেপ্টেম্বর মাসে বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া। বিয়ের ৪ মাস না পেরোতেই জীবনের এক নতুন সিদ্ধান্ত নিলেন তিনি। ক্যারিয়ার নিয়ে এবার ভাবতে শুরু করেছেন তিনি। জীবনের মোড়কে আনতে চাচ্ছেন নতুনত্ব। নতুনভাবে হতে চাইছেন প্রতিষ্ঠিত। ইনস্টাগ্রামে সেই ঝলকও দেখা গেছে।

আরও পড়ুন: ওপেনহাইমারের জয়জয়কার

একজন সঙ্গীতশিল্পী হিসেবে নিজেকে জানান দিতে চান তিনি এবং হতে চান প্রতিষ্ঠিত। এ নিয়ে কর্মযজ্ঞও শুরু করে দিয়েছেন তিনি। তার স্টুডিওর নির্মাণ কাজও প্রায় শেষের পথে।

স্টুডিও থেকে ছবি পোস্ট করে পরিণীতি জানিয়েছেন, গান আমার জীবনের সবচেয়ে ভালোবাসার জায়গা। বিশ্বের বহু গায়ককে স্টেজে পারফর্ম করতে দেখেছি। এ বার আমিও সেই সঙ্গীত জগতের অংশ হতে চলেছি। আমি যেমন উত্তেজিত, তেমনই চিন্তিত— জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি।

আরও পড়ুন: অন্তরঙ্গ দৃশ্যে আলিয়ার সমর্থন

জানা গেছে, পরিণীতি চোপড়া, শ্রদ্ধা কাপুর, আলিয়া ভাট, মেধা শংকরসহ বলিউডপাড়ার অনেক নায়িকাই সঙ্গীতের তালিম নিয়েছেন এ কথা শোনা যায়। আলিয়া যদিও পুরোপুরি মন দিয়েছেন নিজের অভিনয়ে। একটি ছবিতে অবশ্য গানও গেয়েছিলেন এবং অন্য দিকে শ্রদ্ধার গানও খুব একটা শোনা যায় না। টুয়েলভথ ফেইল দিয়ে ব্যাপক আলোচনায় আসা মেধা শংকর তো তার সুর দিয়ে ভক্তদের মায়ায় বেঁধে ফেলেছেন।

আরও পড়ুন: কথা রাখলেন সালমান

পরিণীতির বোন প্রিয়াঙ্কা চোপড়াও গানে পারদর্শী। তিনিও বেশ কিছু গানের পারফরম্যান্স করেছেন বিদেশে। তার নিজস্ব অ্যালবামও রয়েছে গানের।

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসের শেষেই মহা ধুমধাম করে রাজনীতিক রাঘব চাড্ডাকে বিয়ে করেন পরিণীতি। বিয়ের পর বড় পর্দায় তাকে সেভাবে দেখা না গেলেও গানসহ নানা ধরনের কাজে আপাতত ব্যস্ত আছেন তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা