সংগৃহীত ছবি
বিনোদন

অন্তরঙ্গ দৃশ্যে আলিয়ার সমর্থন

বিনোদন ডেস্ক: ‘অ্যানিম্যাল’ ছবিতে কেরিয়ারের সবচেয়ে ভয়ানক চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রণবীর কাপুর। মারামারি, কাটাকাটি–কিছুই বাদ ছিল না সেই ছবিতে। এই মুহূর্তে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর।

আরও পড়ুন: ‘শান্তিপ্রিয়া’র না জানা গল্প

রামের চেয়ে ‘অ্যানিম্যালে’ একেবারে ভিন্ন এক চরিত্র ছিল তার। এ ছবিতে নগ্ন পর্যন্ত হতে হয় রণবীরকে। অভিনেত্রী তৃপ্তি দিমরির সাথে ছিল তার সেই অন্তরঙ্গ দৃশ্য। যা করতে গিয়ে রীতিমতো ভয়ে কুঁকড়ে গিয়েছিলেন তিনি। সেই ভয় কাটাতে সাহায্য করেছেন স্ত্রী আলিয়া ভাট।

রণবীর বলেন, আলিয়ার সাথে ছবির সব দৃশ্য নিয়েই আলোচনা করেছিলেন তিনি। কিছু দৃশ্যে অভিনয় করতে আলিয়াই তাকে সাহায্য করেছিলেন। বিশেষ করে তৃপ্তির সাথে তার অন্তরঙ্গ দৃশ্য করার আগে আলিয়াই তাকে মনে সাহস যুগিয়েছিলেন এবং আত্মবিশ্বাস বাড়িয়েছিলেন। আলিয়া তার স্বামীকে জানিয়েছিলেন, এটা একটা চরিত্র এবং ছবির একটা অংশ। স্ত্রীর কাছে এই সমর্থন পাওয়ার পরই রণবীর তৃপ্তির সাথে ঘনিষ্ঠ হতে পেরেছিলেন।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে স্বাগতা

‘অর্জুন রেড্ডি’ এবং ‘কবীর সিং’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’। ছবিতে রণবীরের পাশাপাশি তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা, বাবার চরিত্রে অনিল কাপুর, নির্বাক খলনায়ক আব্রারের চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। ছবির সিকুয়েলও তৈরি হবে। সেই ছবির নাম ‘অ্যানিম্যাল পার্ক’ এবং তাতে দ্বৈত চরিত্রে অভিনয় করবেন রণবীর কাপুর।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা