সংগৃহীত ছবি
বিনোদন

সম্মাননা পেলেন রেজওয়ানা চৌধুরী বন্যা

বিনোদন প্রতিবেদক: দুই বাংলার শ্রোতানন্দিত রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতের ‘পদ্মশ্রী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন।

আরও পড়ুন: অন্তরঙ্গ দৃশ্যে আলিয়ার সমর্থন

ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২৫ জানুয়ারি (বৃহস্পতিবার) নয়াদিল্লিতে এ সম্মাননাপ্রাপ্ত বিশিষ্টজনদের নাম ঘোষণা করা হয়।

চলতি বছর পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ ও পদ্মশ্রী— এ ৩ ক্যাটাগরিতে ১৩২ জন ব্যক্তি সম্মাননায় ভূষিত হয়েছেন বলে জানা গেছে। ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে সম্মাননাপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

আরও পড়ুন: আরিফিন শুভর মা আর নেই

রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসংগীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানের ওপর শিক্ষা লাভ করেছেন। তিনি ‘ছায়ানট’ ও পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এ সংগীতশিল্পী বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলাতেও ভীষণ জনপ্রিয়।

রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসংগীতের কিংবদন্তি শিল্পী শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন এবং আশীষ বন্দ্যোপাধায়ের মতো সংগীতজ্ঞদের কাছ থেকে উৎসাহ লাভ করেছেন। তাদের একান্ত সান্নিধ্যও পেয়েছেন তিনি। এ শিল্পী ‘সুরের ধারা’ নামের একটি সংগীত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তিনি বেশ কিছু অ্যালবাম প্রকাশিত হয়েছে। এ অ্যালবামের মধ্যে মধ্যে রয়েছে - ‘ভোরের আকাশে’, ‘লাগুক হাওয়া’, ‘আপন পানে চাহি’, ‘প্রাণ খোলা গান’, ‘স্বপ্নের আবেশে’, ‘সকাল সাঁঝে’, ‘এলাম নতুন দেশে’, ‘মোর দরদিয়া’, ‘শ্রাবণ তুমি’, ‘মাটির ডাক’, ‘ছিন্নপত্র’ও ‘গেঁথেছিনু অঞ্জলি’।

আরও পড়ুন: কথা রাখলেন সালমান

রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীতে বিশেষ অবদান রাখার জন্য ২০১৬ সালে স্বাধীনতা পদক লাভ করেন। এ ছাড়া তিনি ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক, সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, আনন্দ সংগীত পুরস্কারসহ অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেনে। তিনি এর আগে ভারতের ‘বঙ্গভূষণ’ পুরস্কারও লাভ করেছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা