বিনোদন

শ’খানেক বিয়ে করে বিপাকে শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক : অভিনয় করে সবার নজর কেড়েছেন শবনম ফারিয়া। ‘দেবী’ নামের সিনেমায় অভিনয় করে পেয়েছেন বাচসাস পুরস্কার। অভিনয় করেতে গিয়ে তাকে বিভিন্ন চরিত্রে রূপায়ন করতে হয়েছে। বউ হয়ে বিয়ের পিঁড়িতেও বসতে হয়েছে অসংখ্যবার।

সম্প্রতি নাটক-সিনেমায় কাল্পনিক বিয়েতে ‘কবুল’ উচ্চারণ বন্ধ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। জনস্বার্থে এ নোটিশ পাঠান তিনি।

এমন লিগ্যাল নোটিশের খবরে বিস্মিত এই অভিনেত্রী। তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘এখন আমি কি করবো? আমার যে শ’ খানেক বিয়ে অলরেডি হয়ে গেছে! আমার কি হবে? টেনশনে সারারাত ঘুমাতে পারি নাই...।’

ফারিয়ার এই স্ট্যাটাসে তার সঙ্গে সুর মিলিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি কমেন্টেসে লিখেছেন, ‘আমারও একি অবস্থা! আমার চেহারা বউ বউ বলে আমাকে সব নাটকে বিয়ে দিয়েছে! আমার কি হবে!’

নোটিশে বলা হয়েছে- ‘বাংলাদেশে বিভিন্ন সিনেমা, নাটক এবং ভিডিওর বিভিন্ন দৃশ্যে বিয়ের দৃশ্যায়নে মুসলিম অভিনেতা ও অভিনেত্রীরা বিয়ের আনুষ্ঠানিকতা পূরণসহ ‘কবুল’ শব্দ উচ্চারণ করে থাকেন। যার মাধ্যমে ওই মুসলিম অভিনেতা ও অভিনেত্রীরা মুসলিম আইন (শরিয়ত) অনুযায়ী স্বামী-স্ত্রী হিসেবে গণ্য হবেন। তাই মুসলিম আইন অনুসারে বিয়ের ক্ষেত্রে সরাসরি মুসলিম আইন (শরিয়ত) প্রয়োগ হবে। এখানে অভিনয়ের যুক্তিতে এই বিয়েকে অস্বীকার করা যাবে না। কারণ অভিনয়ের মধ্যে কেউ মিষ্টি খেলে সে যেমন মিষ্টির স্বাদ অনুভব করবে। অপরদিকে অভিনয়ের মধ্যে কেউ বিষ খেলে সে বিষক্রিয়ায় আক্রান্ত হবে।

নোটিশ পাওয়ার ৩ দিনের মধ্যে সিনেমা, নাটকের বিয়ের দৃশ্যায়নে ‘কবুল’ শব্দ উচ্চারণে নিষেধাজ্ঞা জারি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে আইনজীবী জানান।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

আমবাড়ীতে কৃষকদেরকে পাওয়ার ট্রিলার বিতরণ

আমবাড়ীতে ফুলবাড়ী অঞ্চলের আমবাড়ী এরিয়ার আওতাধীন আমবাড়ী শাখা থেকে আগত প্রান্তিক...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক: রাষ্ট্রপতি 

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক। উপমহাদে...

হলি আর্টিজান হামলার এক দশক

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার আজ ১০ ব...

ভারতের রাজস্থানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭, আহত ২২

ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত এবং আরও ২২ জন আহত হয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা