যুদ্ধে যাচ্ছেন পরী মনি
বিনোদন

যুদ্ধে যাচ্ছেন পরী মনি

বিনোদন ডেস্ক : পর পর বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরী মনি। রোববার (০১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ‘প্রীতিলতা’। যাকে যুদ্ধযাত্রার মতো মনে করছেন নায়িকা।

এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া পোস্টে শুক্রবার দিবাগত রাতে পরী বলেন, শুটিং টুটিং-এর তো কোন ফিল হচ্ছে না আমার, যুদ্ধে যাচ্ছি বলে মনে হচ্ছে! ১ তারিখ আসে না কেন! প্রীতিলতা ঘরে থাকে কেমনে!

মন্তব্যের ঘরে ছবিটির পরিচালক রাশিদ পলাশ লেখেন, এই তো বীরকন্যা প্রীতিলতা। গর্বের ইতিহাস জেগে উঠুক তোমার হাতে। শুভ কামনা পরী মনি।

এর আগে নাম ভূমিকায় পরী মনিকে নির্বাচন প্রসঙ্গে বলেছিলেন, প্রীতিলতা চরিত্রে আমাদের কাছে পরী মনিকে পারফেক্ট মনে হয়েছে। দীর্ঘদিন ধরেই চরিত্রটি নিয়ে আলাপ চলছিল পরীর সঙ্গে। এখন আমরা পরীকে প্রীতিলতা রূপে দর্শকের কাছে হাজির করার অপেক্ষায় আছি।

আরও বলেন, চার বছর আগে আমরা প্রীতিলতাকে নিয়ে কাজ শুরু করি। প্রীতিলতার দেশপ্রেম আদর্শ আর সাহসের গল্প নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ যেহেতু এটা একটা ঐতিহাসিক চরিত্র তাই আমাকে রিসার্চে বেশি সময় দিতে হয়েছে। চেষ্টা করেছি প্রীতিলতাকে আমাদের সুপারহিরো হিসেবে স্টাবলিশ করতে। পরী এই চরিত্রটি খুবই ভালো করবে।

‘প্রীতিলতা’র জন্য ‘একবার বিদায় দে মা ঘুরে আসি। হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী’ গানটি নতুন করে গাইছেন কবীর সুমন।

ইউফরসির ব্যানারে নির্মিতব্য ছবিটির শুটিং হবে ঢাকা, চট্টগ্রাম ও কলকাতায়।

এ দিকে একই চরিত্র নিয়ে নির্মিত ‘ভালোবাসা প্রীতিলতা’ শিরোনামের সরকারি অনুদানের ছবি পরিচালনা করছেন প্রদীপ ঘোষ। নাম ভূমিকায় আছেন নুসরাত ইমরোজ তিশা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মোংলায় সড়ক দুর্ঘটনায় অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত  

মোংলা ইপিজেডের চাকরির ছুটি শেষে বাড়ি ফেরার পথে মহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা