সারাদেশ

মাদক কারবারিদের তথ্য সংগ্রহে গিয়ে হামলায় র‍্যাবের ৫ সদস্য আহত

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে মাদক কারবারিদের তথ্য সংগ্রহ করতে গিয়ে স্থানীয় যুবকদের হামলার শিকার হয়েছেন র‍্যাবের গোয়েন্দা শাখার পাঁচ জন সদস্য। মঙ্গলবার (১২ মে) রাত ১০টার দিকে উপজেলার পুরাতন ঈশ্বরদী ইউনিয়নের নবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে সোহাগ মাহমুদ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সোহাগ মাহমুদ নবীনগর গ্রামের ফজলুর রহমানের ছেলে।

আহত র‍্যাব সদস্যদের মঙ্গলবার রাতেই লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, তাদের মধ্যে চারজন ব্যারাকে ফিরলেও শামীম হোসেন নামের একজন বুধবার (১৩ মে) সকাল পর্যন্ত চিকিৎসাধীন।

লালপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে র‍্যাব-৫-এর নাটোর ক্যাম্পের গোয়েন্দা শাখার ছয় সদস্য সাদাপোশাকে নবীনগর গ্রামে যান। এ সময় নদীর তীরবর্তী একটি স্থানে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন যুবক। অভিযোগ উঠেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে র‍্যাব সদস্যদের মোটরসাইকেল আটকে দেন যুবকেরা। তর্কাতর্কির এক পর্যায়ে র‍্যাব সদস্যদের একাধিক মোটরসাইকেলের চাবি কেড়ে নেন তারা। র‍্যাব সদস্যদের ওপর এলোপাতাড়ি হামলা চালান ওই যুবকেরা।

খবর পেয়ে লালপুর থানা–পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে র‍্যাবের পাঁচ সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, আহত র‍্যাব সদস্যদের শারীরিক আঘাতজনিত চিকিৎসা দেওয়া হয়েছে।

পুরাতন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আফজাল হোসেন জানান, তিনি র‍্যাব সদস্যদের মারধরের ঘটনাটি জেনেছেন। পরে লালপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়।

লালপুর থানার ওসি বলেন, ওই মামলায় ঘটনাস্থল থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা