বিনোদন

আসছে শাহরুখ খানের ‘জাওয়ান’

বিনোদন ডেস্ক: আসছে আতলি পরিচালিত এই নতুন ছবির নাম ‘জাওয়ান’। এতে বলিউড পেতে চলেছে আরেকটি নতুন জুটি। শাহরুখ খান-নয়নতারা। দক্ষিণী গণ্ডি পেরিয়ে এই ছবির মাধ্যমে বলিউডে হাতে খড়ি হতে চলেছে পরিচালকেরও। বলিপাড়ার খবর, খুব তাড়াতাড়ি মুক্তি পাবে ছবির প্রথম ট্রেলার। তবে এখনো কিং খান কিংবা পরিচালক এ নিয়ে কিছু বলেননি।

আরও পড়ুন: রুশ বিমান আটকে দিল শ্রীলংকা

সূত্র বলছে, তামিল পরিচালক আতলি কুমারের পরিচালনায় একটি ছবিতে শাহরুখ অভিনয় করছেন, সে কথা এত দিনে সবারই জানা। তবে ছবির নামটি ছিল আড়ালে। শোনা যাচ্ছিল, ছবির নাম ‘লায়ন।’ তবে নিশ্চিত খবর ছিল না সেটি। মুখে কুলুপ এঁটেছিলেন পরিচালক থেকে নায়ক সবাই। অবশেষে সব জল্পনার অবসান। জানা গেল শাহরুখের নতুন ছবির নাম।

এদিকে, বলিউডে কানাঘুষা বলছে, ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে নায়ককে। বাবা ও ছেলের চরিত্রে। তার জন্য প্রস্থেটিক মেকআপে দেখা যেতে পারে শাহরুখকে। বছর চারেক আগে ‘ফ্যান’ ছবির পর থেকেই নিজেকে বড়পর্দা থেকে দূরে সরিয়ে রেখেছিলেন ‘বাদশা’। মাঝে ছেলে আরিয়ানকে নিয়ে কম দুশ্চিন্তার মধ্যে কাটাতে হয়নি তাকে! আরিয়ান ঘরে ফেরার পরে স্বাভাবিক ছন্দে ফিরছে জীবন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা