ছবি: সংগৃহীত
শিক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন শুরু 

সান নিউজ ডেস্ক : আজ থেকে গুচ্ছভুক্ত দেশের ২২ টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ২০২২-২৩ বর্ষে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে।

আরও পড়ুন : গুচ্ছে থাকতে সব বিশ্ববিদ্যালয়কে নির্দেশ

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর ১২ টা থেকে আগামী ৩০ এপ্রিল রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

আগামী ২০ মে বি ইউনিট, ২৭ মে এ ইউনিট ও ৩ জুন সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছরেও ওয়েবসাইটে প্রদত্ত পরীক্ষা কেন্দ্রের তালিকা থেকে শিক্ষার্থীরা একটি কেন্দ্র পছন্দ করতে পারবেন।

আরও পড়ুন : ড. লেখা উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য

২০১৮, ২০১৯ ও ২০২০ সালের এসএসসি/সমমান এবং ২০২১ ও ২০২২ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই কেবল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখা থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে যথাক্রমে এ, বি ও সি ইউনিটে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন : সেই ৩৭ হাজার শিক্ষকের জন্য সুখবর

ইউনিট এ :

বিজ্ঞান শাখা থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান) এবং ভোকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসেবে বিবেচিত হবে।

ইউনিট বি :

মানবিক শাখা থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড (সাধারণ, মুজাব্বিদ) মানবিক শাখা হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুন : হল খোলা রেখে ২১ দিনের ছুটিতে রাবি

ইউনিট সি :

বাণিজ্য শাখা থেকে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসেবে বিবেচিত হবে।

এছাড়া জিসিই-এর ক্ষেত্রে আইজিসিএসই (ও লেভেল) পরীক্ষায় কমপক্ষে ৩ টি বিষয়ে ‘বি’ গ্রেডসহ ৫ টি বিষয়ে পাস এবং আইএএল (এ লেভেল) পরীক্ষায় কমপক্ষে ২ টি বিষয়ে ‘বি’ গ্রেডসহ ৩ টি বিষয়ে পাস থাকতে হবে।

আরও পড়ুন : আগস্ট মাসে এইচএসসি পরীক্ষা

এক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট নম্বরপত্র আপলোডসহ আবেদনের পর সমমান ও যোগ্যতা নির্ধারণ কমিটি কর্তৃক অনুমোদনক্রমে আবেদন করতে হবে।

ভর্তি পরীক্ষায় একজন শিক্ষার্থীকে ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে। এরচেয়ে কম নম্বর প্রাপ্ত শিক্ষার্থী ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবেন।

এছাড়া পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা

তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম।...

দূষিত শহরের তালিকায় শীর্ষে কাম্পালা, ২৯তম ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। রোব...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা